editor
প্রকাশিত: 5:43 PM, March 10, 2022

পনিটুলা মহাপ্রভুর আখড়ায় হরিনাম সংকীর্ত্তন ১৭ মার্চ শুরু
শ্রীচৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি ও জয়নিতাই দাস মোহন্ত মহারাজের তিরোধান তিথি উপলক্ষে সরকার কর্তৃক সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ষোল প্রহরব্যাপি শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন মহোৎসবের আয়োজন করা হয়েছে।
এই হরিনাম সংকীর্ত্তন মহোৎসব সিলেট নগরের পল্লবী আ/এ পনিটুলাস্থ শ্রীচৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়ায় অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে, ১৭ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় শ্রীশ্রী চৈতন্যচরিতামৃত পাঠ, পরিবেশনায় শ্রী বিনোদ বিহারী দাস বাবুল। রাত ৮টায় শুভ অধিবাস অনুষ্ঠান হবে।
১৮ মার্চ শুক্রবার ব্রাহ্ম মুহুর্ত থেকে ষোল প্রহরব্যাপি শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন মহোৎসব শুরু হয়ে ১৯ মার্চ শনিবার পর্যন্ত চলবে। প্রতিদিন বেলা ১টায় ভোগারতি দর্শন ও প্রতিদিন বেলা ২টায় মহাপ্রসাদ বিতরণ করা হবে।
শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন মহোৎসব পরিচালনা করবেন সিলেট নগরের পল্লবী আ/এ পনিটুলাস্থ শ্রীচৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়ার অধ্যক্ষ শ্রীশ্রী নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজ।
২০ মার্চ রবিবার সকাল ৯টায় কলংক মোচন, পরিবেশনায় কিশোরী সম্প্রদায়, করেরপাড়া, সিলেট। এদিন দুপুর ১টায় দধিভান্ড ভঞ্জন ও কীর্ত্তন সমাপন।
নামসুধা পরিবেশনায় রয়েছেন- শ্রীশ্রী মহাপ্রভু সংঘ, পনিটুলা, সিলেট। নবসুখী সম্প্রদায়-গোপালগঞ্জ, সখী সম্প্রদায়-কোটালিপাড়া, দীপা রানী সম্প্রদায়-খুলনা, অনুরাধা সম্প্রদায়-কুমিল্লা, শ্রীশ্রী নিতাই গৌর সম্প্রদায়-মৌলভীবাজার ও কিশোরী সম্প্রদায়, করেরপাড়া, সিলেট।
শ্রীচৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি ও জয়নিতাই দাস মোহন্ত মহারাজের তিরোধান তিথি উপলক্ষে ষোল প্রহরব্যাপি শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন মহোৎসবে সর্বস্তরের গৌরভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য সিলেট নগরের পল্লবী আ/এ পনিটুলাস্থ শ্রীচৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়ার অধ্যক্ষ শ্রীশ্রী নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজ বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন। – বিজ্ঞপ্তি
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট