editor
প্রকাশিত: 8:57 PM, March 10, 2022

নূরে মদিনা ওভারসীজের তওবা ও হজ্জের প্রস্তুতি সভা
সিলেটের নূরে মদিনা ওভারসীজ এবছর ওমরা হজ্জ পালন করতে ২৮ সদস্য বিশিষ্ট একটি কাফেলা নিয়ে যাবে। যাদের মধ্যে ১৫ জন পুরুষ ও ১৩ জন মহিলা রয়েছেন।
ওমরা হজ্জ পালন উপলক্ষে বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল ১১টায় সুরমা মার্কেটের তৃতীয় তলায় এক প্রস্তুতি অনুষ্ঠান সম্পন্ন হয়।
সচরাচর দেখা যায় হজ্জে যাবার আগে হজ্জ যাত্রীদের ট্রাভেল এজেন্সীগুলো থেকে ফ্লাইটের সময় তারিখ জানিয়ে দেয়া হয়। বলে দেয়া হয় হজ্জের নিয়ম কানুন নিজ থেকে জেনে নেয়ার কথা।
তবে ব্যতিক্রম নূরে মদিনা ওভারসীজ ট্রাভেল এজেন্সী। তাদের কাফেলার হজ্জ যাত্রীদের আগে হজ্জের প্রশিক্ষণ দিয়ে তওবার মাধ্যমে হজ্জের প্রস্তুতি সম্পন্ন করল।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শায়েখ আব্দুল হাদী পীর তুরকখলা। বিশেষ অতিথি হিসাবে ছিলেন বন্দর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি আবু হুরায়রা নোমান, পাটলী মাদ্রাসার মোহাদ্দীস মুফতি ইউসুফ হাবিবী সেলিম, জজকোর্ট জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা শেখ মোহাম্মদ ইমদাদুল হক, দারুল কোরআন নাজির মাদ্রাসার মাওলানা আব্দুল কাদির মুহাদ্দীস।
সভায় তওবা পরিচালনা করেন আব্দুল হাদী পীর তুরকখলা।
হজ্জে খাদিম হিসেবে হাজ্বীদের সাথে থাকবেন নূরে মদিনার স্বত্বাধিকার সুহেল আহমদ।
উল্লেখ্য, নূরে মদিনা ওভারসীজের হজ্ব কাফেলা শুক্রবার (১১ মার্চ) হজ্জের উদ্দেশ্যে রওয়া হবেন। তারা প্রথমে মক্কায় অবস্থান নেবেন সেখানে ৮দিন ও মদিনায় ৬ দিন থাকার পর আগামী ২৪ মার্চ দেশে ফিরে আসবেন।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,