editor
প্রকাশিত: 3:05 PM, March 12, 2022

দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন, জানালেন সাকিব
ডেস্ক রিপোর্ট
বিসিবিতে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক শেষে সাকিব আল হাসান জানালেন, তিনি দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন। এর আগে সাকিবের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা করতে তার সঙ্গে জরুরি বৈঠকে বসেছিলেন পাপন।
আলোচনায় তাদের সঙ্গে বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের সাকিব নিজেই জানান তিনি দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন। যদিও এর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিশ্রামের কথা বলে গত ৬ মার্চ বিজ্ঞাপনের কাজে দুবাই গিয়েছিলেন সাকিব। বিমানে ওঠার আগে সাংবাদিকদের বলেছিলেন, দক্ষিণ আফ্রিকা সফরে তিনি যাবেন না। তার এই বক্তব্য নিয়ে তৈরি হয় বিতর্ক। এরপর বিসিবি তাকে ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে ছুটি দেয়।
বৃহস্পতিবার (১০ মার্চ) রাতে দেশে ফেরেন বিশ্ব সেরা এই অলরাউন্ডার। এদিকে দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট দলের সদস্যরা ইতোমধ্যে দেশ ছেড়েছেন।
এদিকে সাকিবের পর পাপন নিজেও সাকিবের দ.আফ্রিকায় যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আগামীকাল (রোববার, ১৩ মার্চ) সাকিব দ.আফ্রিকার উদ্দেশে রওয়ানা দেবে।
পাপন বলেন, ‘সাকিব মানসিকভাবে কিছুটা অবসাদগ্রস্ত, তবে সে দেশে ফিরে আমাকে জানিয়েছে দক্ষিণ আফ্রিকায় যাবে। ওখানে গিয়ে দুই ফরম্যাটেই সে খেলবে। ’
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,