editor
প্রকাশিত: 9:58 PM, March 17, 2022

সিলেটে জনতা ব্যাংকের বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন ও ৫০ বছরের অর্জন শীর্ষক আলোচনা সভা
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে জনতা ব্যাংক লিমিটেড, সিলেট বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ১৭ মার্চ বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন এবং দুপুরে বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন ও ৫০ বছরের অর্জন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৈদেশিক বিনিময় কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোঃ মাহবুবুল আলম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির হিসাবে উপস্থিত ছিলেন বিভাগীয় কার্যালয়, সিলেট এর মহাব্যবস্থাপক মোঃ আব্দুল ওয়াদুদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধুর দর্শন শোষণ, দারিদ্র মুক্ত সোনার বাংলা গড়ে তোলা। যেখানে সকলের সমান অধিকার থাকবে, খাবার, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার ব্যবস্থা থাকবে। স্বাধীনতার ৫০ বছরে আমরা অনেকটা অর্জন করতে সক্ষম হয়েছি। সবাই নিজ নিজ অবস্থানে থেকে দায়িত্ব সঠিক ভাবে পালন করতে পারলে বাকিটাও অর্জন করতে সক্ষম হব, ইনশা আল্লাহ।
তিনি উপস্থিত সবাইকে বঙ্গবন্ধুর দর্শন বুকে লালন করে প্রত্যকের সামর্থ অনুযায়ী দেশ গঠনে অংশগ্রহণ করার জন্য আহবান জানান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট কর্পোরেট শাখার উপমহাব্যবস্থাপক মোঃ শাহাদাত হোসেন সরকার।
বিভাগীয় কার্যালয়ের সিনিয়র অফিসার মোঃ জিয়াউর রহমান এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জিন্দাবাজার কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোঃ নজরুল ইসলাম, জালালাবাদ শাখার ব্যবস্থাপক মাধব রাম পাল, বিভাগীয় কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার শুভাশীষ চক্রবর্তী, শেখঘাট শাখার ব্যবস্থাপক তানভীর আহমদ শাকিল, স্টেশন রোড শাখার ব্যবস্থাপক মোঃ আব্দুল মতিন, সিলেট কর্পোরেট শাখার এসপিও ইমন চন্দ্র দাশ, বিভাগীয় কার্যালয় পিও আকলিমা খাতুন, উপশহর শাখার ব্যবস্থাপক সালমা খন্দকার, জনতা ব্যাংক স্বাধীনতা অফিসার পরিষদ, সিলেট অঞ্চলের সাধারন সম্পাদক মোঃ আলম হোসেন ও জনতা ব্যাংক সিবিএ সিলেট অঞ্চলের সাধারণ সম্পাদক মীর ইয়াকুত আলী দুলাল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাজীটুলা শাখার ব্যবস্থাপক মোহাম্ম ছয়ফুল আলম চৌধুরী, বিভাগীয় কার্যালয়, সিলেট এর সিনিয়র প্রিন্সিপাল অফিসার আব্দুর রহমান, প্রিন্সিপাল অফিসার সত্যচয়ন দাস, প্রিন্সিপাল অফিসার রাজিব কুমার মিত্র, গোলাপগঞ্জ শাখার ব্যবস্থাপক সঞ্জীবন তালুকদার, জিন্দাবাজার কর্পোরেট শাখার প্রিন্সিপাল অফিসার আব্দুল্লাহ আল মারুফ, এরিয়া অফিস, সিলেট সিনিয়র অফিসার মঞ্জুর আল হাসান, শেখ মোঃ গোলাম মুর্শেদ, লুৎফর রহমান, , জিন্দাবাজার কর্পোরেট শাখার সিনিয়র অফিসার সুশেন ভট্টাচার্য, এরিয়া অফিসের সিনিয়র অফিসার শাখাওয়াত হোসেন চৌধুরী, সিলেট কর্পোরেট শাখার সিনিয়র জয়দ্বীপ বিশ্বাস, জয়ন্ত পাল সিলেট বিভাগীয় কার্যালয়ের সিনিয়র অফিসার তৃপ্তি পুরকায়স্থ, মোঃ আবদুল হামিদ, করুনা ময় চন্দ, অভিজিৎ পাল, নুরুল হুদাসহ সিলেটের বিভিন্ন শাখার ব্যবস্থাপক, কর্মকর্তা ও কর্মচারীগন।
সভার শুরুতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিভাগীয় কার্যালয়ের বঙ্গবন্ধু প্রতিকৃতিতে মহাব্যবস্থাপক মোঃ আব্দুল ওয়াদুদ এর নেতৃত্বে পুস্পস্তবক অর্পন করা হয়। বিজ্ঞপ্তি
7 সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্য একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। আগামী
2 জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় জাতীয় পার্টিকে আরও শক্তিশালী ও
8 সিলেট সিটি করপোরেশন (সিসিক) কর্তৃক সিলেট কল্যাণ সংস্থার সভাপতি এহছানুল হক তাহেরসহ সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে দায়েরকৃত ‘মিথ্যা মামলা’ অবিলম্ব
6 বটেশ্বরস্থ চুয়াবহর ইকরা মডেল মাদরাসার একাডেমিক শিক্ষার পাশাপাশি হিফজুল কুরআন বিভাগের আনুষ্ঠানিক উদ্ভোধন উপলক্ষে শনিবার (১২ সেপ্টেম্বর) ইকরা মডেল
2 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-এর প্রধান “মির্জা ফখরুল ইসলাম আলমগীর” এর সিলেট সফর উপলক্ষে
7 বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে চেয়ারম্যান পদে মো. আব্দুল
3 বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের আঞ্চলিক কমিশনার বাবলী পুরকায়স্থ বলেছেন, গার্ল গাইডস্-এর ভাবমূর্তি আরও উজ্জ্বল করার পাশাপাশি সমাজ
4 আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর শায়খুল হাদিস আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বলেছেন, মানুষের জীবনে আত্মশুদ্ধি ও নৈতিক চরিত্র