editor
প্রকাশিত: 3:08 PM, March 23, 2022

সিলেটে আঞ্চলিক পর্যায়ে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত
বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের ব্যবস্থাপনা ও পরিচালনায় আঞ্চলিক পর্যায়ে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সিলেটের গোলাপগঞ্জে আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সিলেট অঞ্চলের বিভিন্ন জেলা থেকে কাব ও স্কাউটরা আজান ও ক্বেরাত, সংগীত, নৃত্য, যন্ত্রসংগীত, ছড়া ও কবিতা এবং চিত্রাঙ্কন বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিজ্ঞ বিচারকমন্ডলীর বিচারে কাব শাখায় সংগীত, ছড়া-কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিয়ানীবাজারের তেরাদল-১ সরকারি প্রাথমিক বিদ্যালয় কাব স্কাউট অনিমেষ দেব তুষ্ট ১ম স্থান অধিকার করে এবং স্কাউট শাখায় নৃত্যে বাহুবল মুক্ত গার্ল ইন স্কাউট গ্রুপের সহকারী উপদল নেতা অন্যন্যা বড়ুয়া, ক্বেরাতে সানশাইন মডেল হাই স্কুল স্কাউট গ্রুপের সিনিয়র উপদল নেতা মোঃ রায়হান মিয়া, সংগীত ও যন্ত্রসংগীতে সানশাইন মডেল হাই স্কুল স্কাউট গ্রুপের উপদল নেতা দ্বীপ পাল, চিত্রাঙ্কনে বাহুবল মুক্ত গার্ল ইন স্কাউট গ্রুপের সিনিয়র উপদল নেতা শেখ নুসরাত ১ম স্থান অধিকার করে। উল্লেখ্য, আঞ্চলিক পর্যায়ে ১ম স্থান অর্জনকারীরা জাতীয় পর্যায়ের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,