editor

প্রকাশিত: 9:53 PM, March 23, 2022

রমজানের অজুহাতে শ্রমিক ছাঁটাই বন্ধের প্রতিবাদে সিলেটে সমাবেশ

রমজানের অজুহাতে শ্রমিক ছাঁটাই বন্ধের প্রতিবাদে সিলেটে সমাবেশ

রমজানের অজুহাতে শ্রমিক ছাঁটাই বন্ধের প্রতিবাদে সিলেটে সমাবেশ

আসন্ন সিয়াম সাধনার মাস পবিত্র রমজান মাস। রমজান মাস আসলেই হোটেল রেস্টুরেন্টে কর্মরত শ্রমিকদের দুঃখের সীমা থাকে না। রমজানের পবিত্রতার নামে হোটেল রেস্টুরেন্টে শ্রমিক ছাঁটাই করে শ্রমিকদের বিনা বেতনে বেআইনিভাবে ছাঁটাই করা হয়। রমজানের অজুহাতে শ্রমিক ছাঁটাই বন্ধ এবং বেতন বোনাসের দাবিতে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন এর এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বুধবার (২৩ মার্চ) বিকেল ৪টায় ক্বীন ব্রিজের (উত্তর পার) মুখ হতে শুরু করে মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিলেট ঐতিহাসিক কোর্ট পয়েন্টে এক সমাবেশে মিলিত হয়।
সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন এর সহ-সভাপতি মোঃ মনির মিয়ার সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক বদরুল আজাদ এর পরিচালনায় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক শাহীন আলম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার দপ্তর সম্পাদক রমজান আলী পটু, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ খোকন আহমদ, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক মোঃ আনছার আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ইমান আলী, শাহপরান থানা কমিটির সভাপতি মোঃ জয়নাল মিয়া, বন্দর বাজার আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, আম্বরখানা আঞ্চলিক কমিটির সভাপতি রাশেদ আহমদ ভূইয়া, জিন্দাবাজার আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা কমিটির প্রচার সম্পাদক সুনু মিয়া, চন্ডিপুল আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক সাগর আহমদ, কদমতলী আঞ্চলিক কমিটির প্রচার সম্পাদক এনাম আহমদ, তালতলা আঞ্চলিক কমিটির সহ-সভাপতি সাহাব উদ্দিন সহ প্রমুখঃ
সমাবেশে বক্তারা বলেন, হোটেল শ্রমিকরা বছরের ১১মাস হোটেল রেস্টুরেন্টে কাজ করলেও রমজান মাস আসলে রমজানের পবিত্রতা রক্ষার নামে অমানবিক এবং বেআইনি ভাবে হোটেল শ্রমিকদের ছাঁটাই করে দেওয়া হয়। সারা বছর শ্রমিকরা মালিকের ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করে তাদের মুনাফা বানিয়ে দিলেও রমজান মাস আসলে মালিকরা শ্রমিকদের বিদায় করে দেন। মানবিক, ধর্মীয়, আইনী যেইভাবেই দেখা হউক না কেনো হোটেল মালিকদের এধরনের আচরণ অসধাচরণ এর শামিল। যে শ্রমিক সারা বছর উনার প্রতিষ্ঠানে কাজ করেন সেখানে মালিক রমজানের বেতন এবং ঈদ বোনাস দেওয়ার কথা থাকলেও মালিক তা দেন না। বর্তমান বাজারদরের সাথে সংগতি রেখে যেখানে একজন শ্রমিকের চাকরি করে পরিবার চালানো কষ্টসাধ্য সেখানে একজন হোটেল শ্রমিক দীর্ঘ এক মাস কিভাবে তাদের পরিবার পরিজন নিয়ে চলবে?প্রতিনিয়ত লাগামহীন ভাবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যে মূল্যের লাগামহীন মূল্য বৃদ্ধি পেয়ে চলছে। সেখানে শ্রমিক ছাঁটাই করলে হোটেল শ্রমিকদের উপর ‘মরার উপর খাঁড়া ঘাঁ’ হয়ে দাঁড়াবে। তাই বক্তারা সকল হোটেল মালিকদের আসন্ন রমজান মাসে বেতন এবং রমজান পরবর্তী ঈদ বোনাস প্রদানের দাবি জানিয়ে আরো বলেন, করোনা মহামারীর কারণে হোটেল সেক্টরে এমনিতেই শ্রমিক ছাঁটাই করা হয়েছে সেখানে আবার আসন্ন রমজানে যারা চাকরিতে নিয়োজিত তাদেরকে আরেক দফা ছাঁটাই করা হলে এই শ্রমিকরা কোথায় যাবে? এ অবস্থায় ছাঁটাই-নির্যাতন বন্ধ, সকল বকেয়া মজুরি পরিশোধ, উৎসব বোনাস ও সবেতনে ছুটি প্রদানের জন্য মালিকদের প্রতি আহ্বান জানান। একই সাথে দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে বাজারদরের সাথে সঙ্গতিপূর্ণ মজুরি নির্ধারণ, সর্বাত্মক রেশনিং ব্যবস্থা চালু, বেকার শ্রমিকদের বেকার ভাতা ইত্যাদি দাবিতে আরো জোরদার সংগঠন-সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানান।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট