editor

প্রকাশিত: 9:38 PM, March 24, 2022

বালাগঞ্জে দুপক্ষের সংঘর্ষে ব্যবসায়ীর মৃত্যু, আটক ৩

বালাগঞ্জে দুপক্ষের সংঘর্ষে ব্যবসায়ীর মৃত্যু, আটক ৩

বালাগঞ্জে দুপক্ষের সংঘর্ষে ব্যবসায়ীর মৃত্যু, আটক ৩

বালাগঞ্জ প্রতিনিধি
সিলেটের বালাগঞ্জে রাস্তায় গার্ডওয়াল নির্মাণকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আবুল আল মাহমুদ ওরফে আবুল মিয়া (৬০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন।

গতকাল বুধবার (২৩ মার্চ) বিকেলে উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের সিরাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আবুল মিয়া ওই গ্রামের মৌলভী হাবিবুর রহমানের ছেলে। তিনি সিলেট নগরের শামীমাবাদ এলাকায় বসবাস করতেন।

ঘটনার পর পুলিশ অভিযুক্ত একজনসহ জিজ্ঞাসাবাদের জন্য আরও দুজনকে আটক করেছে। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গ্রামের পুরাতন জামে মসজিদ সংলগ্ন কবরস্থানের পাশের একটি রাস্তায় যানবাহন চলাচল নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এ ঘটনায় কয়েক দফা বৈঠকে আপস নিষ্পত্তির চেষ্টা চলে।

ঘটনার দিন বুধবার কবরস্থানের পাশের রাস্তা দিয়ে চলাচলের জন্য আবুল মিয়া গার্ডওয়াল নির্মাণের কাজ শুরু করেন। দুপুর আড়াইটার দিকে শাহ মোহাম্মদ নিয়াজি আমির আলী ও গেদু মিয়া গং যানবাহন চলাচলেরসুবিধা রেখে গার্ডওয়াল নির্মাণ করার কথা বললে উভয় ক্ষ বাগবিতণ্ডায় জড়ায়। এরই জেরে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়ে উভয় পক্ষে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়।

নিহত আবুল মিয়ার পক্ষের মো. খসরু মিয়া ও ফেরদৌস আলী বলেন, সংঘর্ষ চলাকালে ঘটনাস্থলে জ্ঞান হারান আবুল মিয়া। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

সংঘর্ষে ওই পক্ষের ইরশাদ আলীর ছেলে সেবুল মিয়া (৩০), আলী হুসেনের ছেলে সাজন মিয়া (২৭), খসরু মিয়া (৫০) ও খসরু মিয়ার ছেলে তাহমিদ (২০) এবং অপর পক্ষের আলফু মিয়া (২৮), নাঈম আহমদ (২২), মাসুদ আহমদ (২৪), গেদু মিয়া (৫০) আহত হয়েছেন।

বালাগঞ্জে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমাপ্রসাদ চক্রবর্তী বলেন, উভয়পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার মূলহোতা মৃত মদরিছ আলীর ছেলে শাহ মোহাম্মদ মিয়াজী আমির আলীকে আটক করা হয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য মকবুল আলীর ছেলে ছমখ আলী, সিন্তুর আলীর ছেলে ইয়াকুব আলীকে আটক করা হয়।

তিনি বলেন, সংঘর্ষ চলাকালে আবুল মিয়া মারা গেছেন। তবে তিনি আঘাতপ্রাপ্ত হয়ে মারা যাননি। ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে