editor
প্রকাশিত: 11:06 PM, March 24, 2022

হবিগঞ্জে বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্টে নবীগঞ্জ চ্যাম্পিয়ন
হবিগঞ্জ প্রতিনিধি
মুজিববর্ষ উপলক্ষে হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা ও জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে বঙ্গবন্ধু ভলিবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে নবীগঞ্জ উপজেলা। বৃহস্পতিবার বিকেলে ফাইনালে তারা ২৫-১০, ২০-২৫ ও ২৫-২০ সেটে হবিগঞ্জ পৌরসভাকে পরাজিত করে।
হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মো. আবু জাহির। জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও ভলিবল উপ-কমিটির আহবায়ক এডভোকেট শাহ ফখরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক এডভোকেট মো. আলমগীর চৌধুরী,অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ, কে, এম দিদারুল আলম ও জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বদরুল আলম।
ভলিবল উপ-কমিটির সদস্য সচিব এডভোকেট বিভৎসু চক্রবর্ত্তী বিভু ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য ফেরদৌস আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য আসাদুজ্জামান, মেজবা আহমেদ জামি, সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক সফিকুজ্জামান হিরাজ, সাবেক সদস্য আব্দুল মোতালিব মমরাজ, জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি শহিদুর রহমান লাল, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট আজিজুর রহমান খান সজল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান মুকুল প্রমুখ।
প্রধান অতিথি পরে বিজয়ীদের মাঝে পুরস্কার ও প্রাইজমানী তুলে দেন। টুর্ণামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করে নবীগঞ্জের কামরান। টুর্ণামেন্টে জেলার ১২টি দল অংশগ্রহণ করে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,