editor
প্রকাশিত: 6:27 PM, March 25, 2022

সরকার বিভিন্ন ভাতা চালু করায় মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত হয়েছে : এমপি মানিক
সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার বিভিন্ন ভাতা প্রচলন করায় বর্তমানে মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত হয়েছে। স্বল্প আয়ের মানুষের জন্য সরকার টিসিবি পণ্য চালু করেছে। দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং দেশেকে আরো এগিয়ে নিতে শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় বসাতে হবে। তিনি আরো বলেন, সমাজের কিছু মানুষ এখনো রয়েছে যারা বিপদে নিজের সবটুকু দিয়ে মানুষের পাশে দাঁড়ায়। বিশেষ করে মহামারী করোনা ভাইরাস সংক্রমণের সংকটকালীন সময়ে কেউ নীরবে আবার কেউ প্রকাশ্যে সহযোগিতা করেছে অসহায়, দুঃস্থ, প্রতিবন্ধী, কর্মহীন, ঘরবন্দি মানুষদের। শুধু করোনা নয়, প্রাকৃতিক দুর্যোগে ও মহামারিতেও দৃষ্টান্তমূলক ভূমিকা রেখে চলেছে দোয়ারাবাজার সমিতি সিলেট। ধীরে ধীরে সমিতিটি মানুষের মন জয় করতে সক্ষম হয়েছে। তিনি দোয়াবাজার সমিতির মানবসেবামূলক কার্যক্রম অব্যহত রাখার আহবান জানান।
এমপি মুহিবুর রহমান মানিক ২৫ মার্চ শুক্রবার দুপুরে দোয়ারাবাজার সমিতি সিলেটের উদ্যোগে জেলা পরিষদ মিলনায়তনের দোয়ারাবাজার সমিতি সিলেট এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন-২০২২ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
দোয়ারাবাজার সমিতি সিলেট এর সভাপতি মাসুক আহমদ তাহের এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোটারিয়ান দেওয়ান রুশো চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান দোওয়ান আল তানভীর আশরাফ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম, ৬নং উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল আহমদ, নরসিংপুর ইউপির সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান কামাল, শফিকুল ইসলাম, ছাতক সমিতির সভাপতি সমিতির সভাপতি অধ্যাপক খসরুজ্জামান, সহ-সভাপতি আফজাল হোসেন, কাজী আনোয়ার মিয়া আনু। বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা আব্দুল মালিক, নূর মিয়া, বশির উদ্দিন, কামালবাজার ডিগ্রি কলেজের অধ্যাপক আমিনুল ইসলাম।
দোয়ারাবাজার সমিতি সিলেটের সহ-সভাপতি প্রিন্সিপাল ধীরেন্দ্র কুমার দাশের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সমিতির শিক্ষা সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ও গীতা পাঠ করেন সহ সভাপতি বিদ্যুৎ জ্যোতি চক্রবর্তী। অনুষ্ঠানে দোয়ারাবাজার সমিতি সিলেটের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন অর্পনা, সুইটি, পিংকি, সূর্য লাল সহ স্থানীয় শিল্পীবৃন্দ।
প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে