editor
প্রকাশিত: 8:17 PM, March 25, 2022

মোটর পার্টস ব্যবসায়ী সমিতি’র নতুন কমিটি
বাংলাদেশ মোটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি সিলেট সার্কেলের সভাপতি ও সিলেট চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক এহতেশামুল হক চৌধুরী বলেছেন, ব্যবসায়িক যেকোনো সমস্যা এবং সফলতার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঐক্যবদ্ধভাবে কাজ করলে যে কোন সমস্যা থেকে উত্তরণ এবং বিপদ থেকে মুক্তি ও ব্যবসায়িক সাফল্য অর্জন সম্ভব। তিনি বাংলাদেশ মোটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি সিলেট সার্কেলের বার্ষিক সাধারণ সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
বৃহস্পতিবার রাতে নগরীর একটি অভিজাত হোটেলে বাংলাদেশ মোটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি সিলেট সার্কেলের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি এহতেশামুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সাংস্কৃতিক সম্পাদক রুহেল আলমের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সদস্য জাকির হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন সমিতির সাধারণ সম্পাদক আবদুস সালাম আনু, কোষাধ্যক্ষের রিপোর্ট পেশ করেন কামরুল হোসেন চৌধুরী। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি আবুল হোসেন, সহসভাপতি কয়েছ আহমদ চৌধুরী, সহ সাধারণ সম্পাদক মুক্তার আহমদ, কেন্দ্রীয় সদস্য আব্দুস সাদেক লিপন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন আনোয়ার হোসেন আনু। সভায় ২০২২-২৩ সালের ২৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটিকে পরিচয় করিয়ে দেওয়া হয়। সিলেট সার্কেলের ২০২২-২৩ সালের নতুন কমিটির কর্মকর্তারা হচ্ছেনÑসভাপতি এহতেশামুল হক চৌধুরী, সিনিয়র সহসভাপতি আবুল হোসেন, সহসভাপতি সুহেল আহমদ, কয়েছ আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক আবদুস সালাম আনু, যুগ্ম সম্পাদক শামীম আহমেদ কোষাধ্যক্ষÑকামরুল হোসাইন চৌধুরী, সহ সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন, সাংস্কৃতিক সম্পাদক রুয়েল আলম, সদস্য জাকির হোসেন চৌধুরী, আব্দুস সাদেক লিপন, ছয়েফ আহমেদ, শওকত চৌধুরী, নাছির উদ্দীন, রাজিব জনি, শামসুল ইসলাম, নাইম আহমেদ, জনাব শিতল বাবু, কামেল আহমেদ, বাচ্চু মিয়া, সুবল চন্দ্র সরকার, বাবুল হোসেন, কাউছার আহমেদ, মো. আনোয়ার হোসেন আনু।-বিজ্ঞপ্তি
7 ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর বিশ্বব্যাপী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত হয়েছে।
6 আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশন’-এর সিলেট জেলা কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। বিশিষ্ট সাংবাদিক
8 বাংলাদেশ কৃষি ব্যাংক সিলেট মুখ্য অঞ্চলের ২৬ (ছাব্বিশ) টি শাখার ২০২৬-২০২৭ অর্থ বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন ও করণীয় বিষয়ক
4 সিলেটে একই সাথে তিন সন্তানের জন্ম দিয়েছেন ডলি বেগম নামে এক গৃহবধূ। নবজাতকদের মধ্যে ২টি ছেলে ও ১টি মেয়ে
8 গাড়ির কাগজপত্র হালনাগাদ ও চালকদের ড্রাইভিং লাইসেন্স নবায়নে সরকারি সুযোগ-সুবিধা সংক্রান্ত বিষয় নিয়ে সিলেট জেলা হিউম্যান হলার চালক শ্রমিক
4 চিকিৎসা শিক্ষার মান নিয়ন্ত্রণে বাংলাদেশ মেডিকেল এডুকেশন অ্যাক্রেডিটেশন কাউন্সিল কর্তৃক আগামী ৫ (পাঁচ) বছরের জন্য আনুষ্ঠানিকভাবে ‘অ্যাক্রেডিটেড’ প্রতিষ্ঠানের স্বীকৃতি
6 হলি সিলেট হোল্ডিং লিমিটেড-এর পরিচালনা পরিষদের চেয়ারম্যান প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সার বলেছেন, একজন শিক্ষার্থীর পরিপূর্ণ বিকাশ শুধু শ্রেণিকক্ষের
7 সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার নতুন এ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। অনুমোদিত এই কমিটিতে স্থানীয় ক্রীড়া সংগঠক ও