editor
প্রকাশিত: 11:33 PM, March 25, 2022

লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র প্রতিষ্ঠা বাষির্কী পালন
লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র প্রতিষ্ঠা বাষির্কী পালন ও মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গত (২৪ মার্চ) বৃহস্পতিবার রাতে নগরীর একটি অভিজাত হোটেলে কেক কাটার মধ্য দিয়ে ৩৮তম প্রতিষ্ঠা বাষির্কী পালন করে সুরমা লায়ন্স ক্লাব। সভায় ২০২২-২৩ সনের কমিটি গঠন করা হয়েছে।
ক্লাব প্রেসিডেন্ট লায়ন সাহেদা পারভীন চৌধুরী নাজমা’র সভাপতিত্ব ও সেক্রেটারী মাহমুদা সুলতানা স্বপ্না’র পরিচানায় সভায় বক্তব্য রাখেন ট্রেজারার লায়ন আছিয়া খানম শিকদার, লায়ন নাজনীন হোসেন, লায়ন আসমা কামরান, লায়ন বাবলী চৌধুরী, লায়ন বিলকিস নূর, লায়ন শ্যামলী দাস, লায়ন সাজেদা পারভীন, লায়ন সানজিদা খানম প্রমুখ। অনুষ্ঠানে ক্লাব প্রেসিডেন্ট লায়ন সাহেদা পারভীন চৌধুরী নাজমাকে ফুলেল শুভেচ্ছা জানান ক্লাব নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আর্ত মানবতার কল্যানে বিশ্বব্যাপী লায়ন্স ক্লাবগুলো নিঃস্বার্থে কাজ করে যাচ্ছে। দেশের দরিদ্র অসহায় মানুষের ভরসার স্থল হিসেবে লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র সকল কাজগুলো প্রশংসনীয়। সফল লায়নবৃন্দের কর্ম দক্ষতার মাধ্যমে দেশ-বিদেশে লায়ন্স ক্লাব পরিচিতি ও সুনাম অর্জন করছে। বক্তারা লায়ন্স ক্লাবের মত অন্যান্য সামাজিক সংগঠনগুলোকে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহবান জানান। বিজ্ঞপ্তি
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট