editor

প্রকাশিত: 9:50 PM, March 26, 2022

স্বাধীনতা-স্বার্বভৌমত্ব রক্ষায় ও ইসলামি আদর্শে দেশ গঠনে আমাদেরকে সর্বাত্মক ভূমিকা রাখতে হবে : মোস্তফা হাসান চৌধুরী গিলমান

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা মোস্তফা হাসান চৌধুরী গিলমান বলেন, দীর্ঘ ৯ মাসের সফল একটি সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন একটি বাংলাদেশ পেয়েছি। স্বাধীনতা অর্জনের এই প্রেক্ষাপট অনেক দীর্ঘ একটি বিষয়। স্বাধীনতার পাঁচ দশকে অনেক প্রাপ্তির পাশাপাশি অনেক অপ্রাপ্তিও এখনো আমাদের রয়েছে। দেশ ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে ভীনদেশীদের ষড়যন্ত্র সর্বদা বিদ্যমান। ইসলামি আদর্শ দেশে সর্বত্র উপেক্ষিত। জনগণের মধ্যে সম্পদের সুষম বণ্টন না থাকায় দেশের স্থিতিশীলতা এখনও নড়বড়ে অবস্থানে। অসাধু কিছু মানুষ জনগণের টাকাকে ভোগ করছে, এসব ঋণখেলাপীদের কারণে দেশের অর্থনৈতিক ভিত্তি আজ ধ্বংসের মুখে। ধর্মীয় শিক্ষা ও শিক্ষাপ্রতিষ্ঠান বিশেষত মাদরাসা শিক্ষাকে ধ্বংসের ষড়যন্ত্রে দেশি-বিদেশি চক্র সদা তৎপর। ধর্মীয় শিক্ষার অভাবে নৈতিকতাবিহীন সমাজব্যবস্থা গড়ে উঠছে।
তিনি আরও বলেন, এসব বিষয় নিয়ে আমাদের চিন্তার অবকাশ রয়েছে। দেশের এই ক্রান্তিলগ্নে আমাদেরকে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় তৎপর হতে হবে। ইসলামি আদর্শের অনুসরণে দেশ গঠনে এবং দেশের সর্বোচ্চ স্তরে ইসলামপন্থীদের পদচারণা বাড়াতে কাজ করতে হবে। ফিলিস্তিনীরা ইহুদিদের জায়গা দিয়ে যে খেসারত দিয়েছিলো, আমাদেরকেও যেন এভাবে ভীনদেশীদের চক্রান্তে পতিত না হতে হয় সেজন্য সচেতন দৃষ্টি রেখে এগিয়ে যেতে হবে।
২৬ মার্চ’২২, শনিবার, বিকেলে সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর আয়োজিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ‘বাংলাদেশের স্বাধীনতা : প্রেক্ষাপট ও প্রাপ্তি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট মহানগরীর সভাপতি এস এম মনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) কাওছার হামিদ সাজুর পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক সুলতান আহমদ।
শাখা সাংগঠনিক সম্পাদক এম. শামছ উদ্দিনের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সরকারি আলিয়া মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা জিয়াউল হক চৌধুরী, সংগঠনের সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ উসমান গণি ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. জাহেদুর রহমান।
এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন শাখা সহ-সভাপতি মারুফ আহমদ, আশিকুর রহমান, সহ-সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, প্রচার সম্পাদক আরিফ হোসাইন সামাদ, অফিস সম্পাদক মাহবুবুর রহমান, সহ-প্রশিক্ষণ সম্পাদক এফ কে জুনেদ আহমদ, মদন মোহন কলেজ সভাপতি রাকিবুর রহমান, সিলেট মহানগরীর ১নং ওয়ার্ড সভাপতি (ভারপ্রাপ্ত) আবুল আহসান মো. ইয়াসিন, ৩নং ওয়ার্ড সভাপতি হোসাইন আহমদ, ৭নং ওয়ার্ড সভাপতি ময়নুল ইসলাম মুন্না, ২১নং ওয়ার্ড সভাপতি আব্দুল মুনতাসির খান, ২২নং ওয়ার্ড সভাপতি এস এম জাকারিয়া, ২৫নং ওয়ার্ড সভাপতি হাকিম হোসেন রিয়াদ, ২৭নং ওয়ার্ড সভাপতি জায়দুল ইসলাম, ২৬নং ওয়ার্ড সাধারণ সম্পাদক খালেদ আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি

Sharing is caring!

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,