editor
প্রকাশিত: 3:08 PM, March 28, 2022

স্বাধীনতা দিবস উপলক্ষে ইউনিটি ব্লাড সোসাইটির স্বেচ্ছা রক্তদান কর্মসূচী
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সিলেটের রক্তদাতা স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইউনিটি ব্লাড সোসাইটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী সম্পন্ন হয়েছে। রোববার নগরীর ৬নং ওয়ার্ডের চৌকিদেখী এলাকায় মুজিব জাহান রেড ক্রিসেন্টের তত্ত্বাবধানে উক্ত কর্মসূচী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুজিব জাহান রেডক্রিসেন্ট সিলেটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল।
ইউনিটি ব্লাড সোসাইটির সভাপতি জাবির আহমদ তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রনি আহমদের পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীতে উপস্থিত ছিলেন, ইউনিটি ব্লাড সোসাইটির উপদেষ্টা ফেরদৌস চৌধুরী রুহেল, সোহরাব আহমদ পবলু ও রাশেদ নেওয়াজসহ ইউনিটি ব্লাড সোসাইটির সদস্যবৃন্দ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিটি ব্লাড সোসাইটির সহ-সাধারণ সম্পাদক আরাফাত আহমদ, সাংগঠনিক সম্পাদক জুম্মান আহমদ, দপ্তর সম্পাদক অসিম দে, সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক ফারুক আহমদ, সহ- সমাজ সেবা সম্পাদক মিলন আহমদ প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রহমান জামিল বলেন, স্বেচ্ছায় রক্তদান একটি মহৎ কাজ। এর মাধ্যমে একটি মানুষের জীবন রক্ষা পায়। এমন কাজে তরুণ সমাজের এগিয়ে আসা সমাজের জন্য একটি কল্যাণকর বার্তা। এর ধারা অব্যাহত রাখতে হবে।
সভাপতির বক্তব্যে জাবির তালুকদার বলেন, আমরা ভালো কাজে নিজেদের বিলিয়ে দিতেই এমন উদ্যোগ গ্রহণ করেছি। এজন্য আমরা সকলের দোয়া ও সহযোগিতা চাই। যাতে বেশি বেশি করে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারি।-বিজ্ঞপ্তি
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট