editor
প্রকাশিত: 12:25 AM, March 29, 2022

মালের ক্ষত সিলেটে ঘোচাতে চান ফুটবলাররানিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সিলেট জেলা স্টেডিয়ামে আজ মঙ্গোলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২১ বছর পর ফের মুখোমুখি হবে দল দু’টি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটায়।
এ ম্যাচ সামনে রেখে সিলেটে তিনদিন অনুশীলন করেছে বাংলাদেশ। নতুন বছরে নিজেদের মাঠে প্রথম ম্যাচ জিততে মুখিয়ে আছে দল। একই চাওয়া নিয়ে ক’দিন আগে মালদ্বীপে গিয়েছিল। চাওয়া পূরণ হয়নি। মালেতে ২-০ গোলের হারের ক্ষত ভুলে মঙ্গোলিয়া ম্যাচের জন্য দল গুছিয়ে নিতে কাবরেরা মনোযোগী ছিলেন রিকভারির দিকে। গতকাল সংবাদ সম্মেলনে এই স্প্যানিশ কোচ বলেন, মালদ্বীপ থেকে ফেরার পর আমরা রিকভারির দিকে গুরুত্ব দিয়েছি।
একই সঙ্গে ভাবছি নিজের পরিকল্পনার সঙ্গে খেলোয়াড়দের কীভাবে খাপ খাওয়ানো যায়। টেকনিক্যাল স্টাফদের সঙ্গেও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। সিলেটে এসে বিকেএসপিতে প্রথম প্র্যাকটিস সেশন খুব ভালো ছিল, খেলোয়াড়রা খুব সতেজ ছিল। গতকাল প্রথমবার এ মাঠে অনুশীলনের সুযোগ পেয়েছি। যেটা খেলোয়াড়দের উন্নতিতে অনেক কাজে দিয়েছে। মাঠ বেশ ভালো; ভালো ফুটবল খেলার জন্য যেটা গুরুত্বপূর্ণ।’ মালেতে খেলা ৪-৪-২ ছকে সাফল্য মেলেনি। সিলেটের অনুশীলনে ৪-১-৪-১ ফরমেশনে দলকে পরখ করেছেন কাবরেরা। যদিও কৌশল নিয়ে মুখ খোলেননি, কিন্তু ৩৭ বছর বয়সী কোচ ইঙ্গিত দিয়েছেন নতুন ছকে খেলার। সংবাদ সম্মেলনে ঘুরেফিরে এসেছে মালদ্বীপের ব্যর্থতার প্রসঙ্গ। ওই ম্যাচে শুরুর দিকে গোলের সুযোগ এসেছিল, কিন্তু কাজে লাগাতে পারেননি সুমন রেজা। পরে গোল হজম করে এলোমেলো হয়ে যায় দল। কাবরেরা মালের ম্যাচের ইতিবাচক দিকগুলো নিয়ে ভাবছেন জানিয়ে বলেন, যদি মালদ্বীপ ম্যাচের কথা ধরা হয়, আমাদের কতগুলো ইতিবাচক দিক ছিল, যেগুলো আমাদের পরিকল্পনার সঙ্গে মিলে যায়। রক্ষণ ভালো ছিল। দ্বিতীয়ার্ধে বিল্ডআপ ফুটবল খেলতে পেরেছি। কিছু ভালো আক্রমণ করতে পেরেছি, বাঁকবদলের মুহূর্ত ছিল, যখন আসলে আমরা গোল খেয়েছি, তখন থেকে আমাদের খেলা এলোমেলো হয়ে গিয়েছিল। এখানে অনুশীলনে এগুলো নিয়ে আমরা বেশি কাজ করেছি।’ ফিনিশিংয়ে ফরোয়ার্ডদের ব্যর্থতা নিয়ে হা-পিত্যেশের অন্ত নেই। কাবরেরা অবশ্য আস্থা হারাচ্ছেন না আক্রমণভাগের উপর। তারা গোল করার পথেই আছে বলে মনে হচ্ছে তার। ২০০২ বিশ্বকাপের বাছাইয়ের ম্যাচে ২০০১ সালে দুই দল সবশেষ মুখোমুখি হওয়ার পর পানি গড়িয়েছে অনেক। কিন্তু ফিফার র্যাঙ্কিংয়ে এই দু’টি দলের অবস্থানে তেমন কোনো পরিবর্তন হয়নি। বাংলাদেশ বর্তমানে ১৮৬তম, দুই ধাপ এগিয়ে ১৮৪তম স্থানে আছে মঙ্গোলিয়া। দুই দশকেরও বেশি সময় আগের দুই দেখায় বাংলাদেশের প্রাপ্তিই বেশি। প্রথম ম্যাচে আলফাজ আহমেদের জোড়া গোলে ৩-০ গোলে জিতেছিল লাল-সবুজ জার্সিধারীরা। বাছাইয়ের ফিরতি লেগ হয়েছিল ২-২ ড্র। নিজেদের সবশেষ ম্যাচে হারের তেতো স্বাদ পেয়েছে দুই দলই। লাওসের বিপক্ষে ১-০ গোলে হেরে এসেছে মঙ্গোলিয়া। মালদ্বীপে প্রীতি ম্যাচে বাংলাদেশের হার ২-০ ব্যবধানে। অতীত মনে করে সিলেট জেলা স্টেডিয়ামে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়াকে বেশ আত্মবিশ্বাসী মনে হয়েছে। এমনিতে মালদ্বীপের কাছে প্রীতি ম্যাচ হেরে কিছুটা চাপে আছে তারা। সেখান থেকে বেরিয়ে আসতে হলে মঙ্গোলিয়ার বিপক্ষে আজ ইতিবাচক ফল করতে হবে। জামালও পরিস্থিতির দায় মেটাতে চাইছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা আগামী ম্যাচের জন্য নিজেদের তৈরি করছি। সামনের ম্যাচে আমাদের কী করণীয়, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। গত ম্যাচের ফল নিয়ে অবশ্যই কিছুটা হতাশ। তবে এখন সামনের ম্যাচের দিকে তাকাতে হবে। সামনের ম্যাচের চ্যালেঞ্জ নিতে হবে। অবশ্যই আমরা জিততে চাই, কেননা এটা আমাদের হোম ম্যাচ।’ জয়ের কথা বললেও ফিফা র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে আছে মঙ্গোলিয়া। জামাল অবশ্য এই কাগুজে বিষয়গুলো মাথায় আনতে নারাজ। তার মতে নিজেদের সেরাটা দিতে পারলে জয় আসবেই। করোনাকালে মাঠে দর্শক প্রবেশ ছিল না দীর্ঘদিন। সিলেটের ম্যাচ দিয়ে সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। এমন দিনে দর্শকদের নিরাশ করতে চান না জামাল ভূঁইয়ারাও। তাই সিলেটে দর্শকদের ভালো ম্যাচ উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে জামাল বলেন, ‘আমি এই স্টেডিয়াম (সিলেট জেলা স্টেডিয়াম) সবসময় পছন্দ করি। মনে হয় সবসময় দর্শকরা খুব কাছে আছে। আমরা সব ফুটবলার চাই দর্শক মাঠে আসুক। আমরা ভালো খেলা উপহার দেওয়ার চেষ্টা করবো, শুধু সিলেট নয়, সারা দেশই আমাদের কাছে প্রত্যাশা করে ভালো ফুটবলের। সেটা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো।’
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,