editor
প্রকাশিত: 11:25 PM, March 29, 2022

সুনামগঞ্জে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা ও ভাংচুর মামলায় মেম্বারসহ ৭২ জনকে কারাঘারে প্রেরণ
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামের সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লটপাটের ঘটনায় থানায় দায়েরকৃত ২টি মামলার ১৮৬জন আসামীর মধ্যে আলোচিত শহিদুল ইসলাম স্বাধীন মেম্বারসহ মোট ৭২জনকে কারাঘারে পাঠিয়েছে আদালত।
আজ মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে জেলার শাল্লা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১২৫জন আসামীরা হাজির হলে, তাদের মধ্যে স্বাধীন মেম্বারসহ ৭২জনের জামিন নামঞ্জুর করে কারাঘারে পাঠানো নির্দেশ দেন বিজ্ঞ বিচারক মোহাম্মদ আব্দুর রহিম।
এঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ঠ আদালতের এডিশনাল পিপি এডভোকেট নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন- গত বছরের ১৬ মার্র্চ দুপুরে সুনামগঞ্জের দিরাই পৌরশহরে হেফাজতে ইসলামের এক সমাবেশে বক্তব্য দেন তৎকালীন হেফাজত নেতা মামুনুল হক।
তার সেই বক্তব্যকে কেন্দ্র করে সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে একটি পোষ্ট করেন ঝুমন দাস। সেই পোষ্টকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা দেখা দিলে রাতে অভিযান চালিয়ে ঝুমন দাসকে গ্রেফতার করে পুলিশ।
এঘটনার পরদিন ১৭ মার্চ সকালে শহিদুল ইসলাম স্বাধীন মেম্বারের নেতৃত্বে জেলার শাল্লা ও দিরাই উপজেলার ৪-৫ গ্রামের কয়েক হাজার লোকজন রামদা ও লাটিসুটা নিয়ে হিন্দুপল্লী নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘুদের বসতবাড়ি ও মন্দিরে হামলা চালিয়ে ভাংচুর করে। এঘটনায় দেশ-বিদেশে শুরু হয় ব্যাপক তোলপাড়।
এঘটনার প্রেক্ষিতে ১৮ মার্চ সন্ধ্যায় শাল্লা থানায় নোয়াগাঁও গ্রামবাসীর পক্ষে ইউনিয়ন চেয়ারম্যান বিবেকান্দ মজুমদার ১টি ও ২২ মার্চ রাতে শাল্লা থানার এসআই আব্দুল করিম বাদী হয়ে আরো ১টি মামলা দায়ের করেন। থানায় দায়েরকৃত দুই মামলায় হামলার উস্কানীদাতা শহিদুল ইসলাম স্বাধীন মেম্বারসহ প্রায় দেড় হাজার লোকজনকে আসামী করা হয়।
আর ফেসবুকে আপত্তিকর পোষ্ট করার কারণে ঝুমন দাসের বিরুদ্ধে দায়ের করা হয় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা। এসব মামলায় স্বাধীন মেম্বারসহ অন্যান্য আসামীরা এতদিন অস্থায়ী জামিনে ছিলেন।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির