editor
প্রকাশিত: 11:33 PM, March 29, 2022

সুনামগঞ্জে শিক্ষক ও চাচাসহ ৫ জনের যাবজ্জীবন
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে ধর্ষনের ঘটনায় দায়েরকৃত পৃথক ৫টি মামলায় ৫জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। আজ মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন এ রায় দেন।
আদালত সূত্রে জানা গেছে- ২০১১সালে সুনামগঞ্জ সদর উপজেলার তেরাপুর গ্রামের এক নারীকে ধর্ষনের ঘটনায় একই গ্রামের রিপন মিয়াকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। জেলার ধর্মপাশা উপজেলায় নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষন ও অপহরণ মামলায় রুকন মিয়াকে যাবজ্জীবন কারাদন্ড এবং জজ মিয়াকে ১৪ বছর কারাদন্ডসহ ২০হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ২মাসের জেল দেওয়া হয়।
২০০৯ সালে জগন্নাথপুর উপজেলায় ভাতিজিকে ধর্ষণ করার ঘটনায় চাচা শাহিন মিয়াকে যাবজ্জীবন কারাদন্ডসহ ২০হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২মাসে কারাদন্ড প্রদান করা হয়।
২০১৩ সালে সুনামগঞ্জ সদর উপজেলার নবম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষন করার মামলায় প্রাইভেট শিক্ষক শৈলেন দাসকে যাবজ্জীবন কারাদন্ডসহ ১লক্ষ টাকা জরিমান করা হয়।
২০১৫ সালে জেলার বিশ^ম্ভরপুর উপজেলার আমরিয়া গ্রামের দশম শ্রেণীর ছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণ করার ঘটনায় দায়েরকৃত মামলায় আসাদ মিয়াকে যাবজ্জীবন কারাদন্ডসহ ১লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরো ২মাসের কারাদন্ড দিয়েছেন আদালত।
এঘটনার সত্যতা নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবি নান্টু রায় সাংবাদিকদের বলেন- ৫টি মামলা দীর্ঘদিন যাবত চলছিল। আদালতের বিজ্ঞ বিচারক আজকে রায় দিয়েছেন। এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা পেয়েছে বলে আমি মনে করি।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির