editor
প্রকাশিত: 4:50 PM, March 30, 2022
সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ও মাহা ফ্যাশনের সহযোগিতায় বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩০ মার্চ) সকাল ১১টায় উপশহরস্থ আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি রাফেজা সুলতানা আন্নার সভাপতিত্বে ও বিপুল তালুকদারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা অত্যান্ত প্রয়োজন। খেলাধুলা করলে শরীর সুস্থ্য ও সবল থাকে। তাই প্রতিটি মানুষকেই খেলাধুলার প্রতি মনোযোগী হতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মি, সহ-সভাপতি ফারহানা আক্তার।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সহ-সভাপতি সালমা বাছিত, আছমা কামরান, যুগ্ম সাধারণ সম্পাদক জহুরা আক্তার খানম, ফারজানা মিছবাহ, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ সাবিনা আলোয়ার, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য নাজনীন হোসেন, আরিফা বিল্লাহ, কাউন্সিলর শাহানার বেগম, শাহানা বেগম, শামসুন্নাহার মিনু, জোছনা বেগম, নাজিরা বেগম, নাছিমা আক্তার রুমি, শিরিন আক্তার প্রমুখ। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তোলে দেন অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,