editor
প্রকাশিত: 5:24 PM, March 30, 2022

বঙ্গবন্ধুর আদর্শে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে: অধ্যাপক জাকির হোসেন
বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট মহানগরের অভিষেক সম্পন্ন
সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে লালন করে তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দুর্দশী নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেশকে এগিয়ে নিতে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতাকর্মীরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে আওয়ামীলীগের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
অধ্যাপক জাকির ২৯ মার্চ মঙ্গলবার রাতে নগরীর একটি অভিজাত হোটেলে বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট মহানগর শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট মহানগর শাখার সভাপতি নজির আহমদ আজাদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বদরুল ইসলাম লস্কর রাজু’র স্বাগত বক্তব্যের মাধ্যমে অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি এডভোকেট প্রদীপ ভট্টাচার্য্য ও সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক।
ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক রোটারিয়ান অরূপ রায় এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক জাকারিয়া হোসেন জাকিরের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপদেষ্টা কলামিস্ট বেলাল আহমদ চৌধুরী, সহ সভাপতি প্রদিব কুমার দেব, প্রিন্সিপাল মোছাম্মৎ সেনুয়ারা আক্তার চিনু, শামিমা আক্তার লস্কর ঝিনু, রোটারিয়ান আব্দুল বাছিত ও রোটারিয়া ডাঃ রনজিত কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদির চৌধুরী, গোপাল লাল রায় ও অধ্যাপক জান্নাত আরা খান পান্না, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা নকিব হাসান, নার্গিস সুলতানা রুমি, এডভোকেট মনির উদ্দিন ও অমর ইসলাম ফয়ছল, সহ সাংগঠনিক সম্পাদক সুপ্রজিৎ তালুকদার, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ নুরুল হক ও জুঁই ইসলাম, কোষাধ্যক্ষ ফারুক আহমদ, নারী ও শিশু বিষয়ক সম্পাদক তাছলিমা বেগম, সহ-নারী ও শিশু বিষয়ক সম্পাদক পাপিয়া আহমেদ লিপি, যুব ও ক্রীড়া সম্পাদক এনামুল হক তিনু, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আরিফ আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক রাজ্জাকুজ্জামান চৌধুরী, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম সানী, সমাজসেবা সম্পাদক রুহুল আমিন, সহ-সমাজসেবা সম্পাদক সৈয়দ মোশাররফ আলী তহিন, তথ্য প্রযুক্তি সম্পাদক মইনুল হক, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রোটারিয়ান বাবুল দেব, সহ সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ওবায়দুর রহমান জিল্লুর, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাহদি জয়, সদস্য- বীর মুক্তিযোদ্ধা কফিল উদ্দিন মিয়া কাঞ্চন, ফারহানা বেগম হেনা, অভিজিৎ পাল, মুক্তা পারভিন, তৃষ্ণা চক্রবর্তী, পেশাজীবী পরিষদের ফকির মাহমুদা প্রমুখ। এছাড়াও সিলেট মহানগর বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অভিষেক অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্ত হয়। বিজ্ঞপ্তি
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট