editor

প্রকাশিত: 8:05 PM, March 30, 2022

ঐক্যবদ্ধ হয়ে ১০দফা দাবী বাস্তবায়নে কাজ করতে হবে : অতিরিক্ত সচিব (সাবেক) মহিবুল হোসেইন

ঐক্যবদ্ধ হয়ে ১০দফা দাবী বাস্তবায়নে কাজ করতে হবে : অতিরিক্ত সচিব (সাবেক) মহিবুল হোসেইন

ঐক্যবদ্ধ হয়ে ১০দফা দাবী বাস্তবায়নে কাজ করতে হবে : অতিরিক্ত সচিব (সাবেক) মহিবুল হোসেইন

জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব (সাবেক) মোঃ মহিবুল হোসেইন বলেছেন- একটা সময় অন্য এলাকার মানুষ জৈান্তিয়া এলাকার মানুষকে অবঙ্গা করতো, এখন সেটা তেমনভাবে কেউ করে না। কেননা, বর্তমানে জৈন্তার মানুষ বিভিন্নভাবে এগিয়ে রয়েছে, এগিয়ে যাচ্ছে।বিবেদ ভুলে গিয়ে জৈন্তিয়ার উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে ১০দফা দাবী বাস্তবায়নে কাজ করতে হবে, সেই কাজে আমাকে সবসময় পাশে পাবেন। তবে, সবার আগে শিক্ষাখ্যাতকে সমৃদ্ধ করতে হবে।সন্তানদেরকে সুশিক্ষা দিতে হবে। মঙ্গলবার বিকাল ৩টায়, সিলেট নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে, জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি উপরুক্ত কথাগুলো বরেন।

জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের সভাপতি এটিএম বদরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে তিনি আরো বলেন- মিশন এবং ভিশন ঠিক করতে পারলে টার্গেট ফিলাপ হবে। আজকাল সফল হতে হলে গতি বাড়াতে হবে। স্লো গতির দিন এখন নেই। একইভাবে দাবি আদায়ে সুসংগঠিত হওয়ার বিকল্প নেই। মনে রাখবেন, ভালোর সাথে কিছু খারাপ থাকাটাই স্বাভাবিক। সব প্রতিষ্ঠান সরকারীকরণের দোহাই বাদ দিয়ে বেকারত্ব দূরিকরণে ছেলে-মেয়েদের খুববেশি শিক্ষিত করতে না পারলে অন্তত কারিগরী শিক্ষা দিন। কারিগরী শিক্ষা থাকলে সময় অপচয় করবে না।

জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ জামাল উদ্দিন ও যুগ্ম সম্পাদক মোঃ গিয়াস উদ্দীনের যৌথ পরিচালনায় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের প্রতিষ্ঠাতা আহবায়ক, আলীরগাও ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া হেলাল, দৈনিক জৈন্তা বার্তার সম্পাদক ও প্রকাশক ফারুক আহমদ, বিশিষ্ট লেখক-প্রকাশক ও শিক্ষা কর্মকর্তা পুলিন রায় । অনুষ্ঠানের শুরুতে পবিত্র আল কুরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী সাইফুল ইসলাম ও গীতা পাঠ করেন বিশ্বজিৎ দাস। বিশেষ অতিথির বক্তব্য গোলাম কিবরিয়া হেলাল বলেন- আমরা যখন জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদে আসি, বসি রাজনীতির উর্ধে ওঠে এলাকার স্বার্থে কথা বলি। ভেদাভেদ ভুলে আসুন বৃহত্তর জৈন্তার উন্নয়নে এক টেবিলে বসি, আলোচনা করি। একটা সময় আমাদের আশ্রয়ের জায়গা ছিলো না, এখন আমাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী রয়েছেন, তার মধ্যে আমাদের দাবীগুলো কিছুটা কমিয়ে হলেও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার প্রয়োজন বোধ করছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দিতে চায়। জ্বালাও পুড়াও না করে আমরা সৃষ্টিমুখর কাজ করলে, সরকার অবশ্যই আমাদের প্রতি আন্তরিক হবে। ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদ এবং ছাত্র পরিষদের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের মধ্য থেকে বৃহত্তর জৈন্তিয়ার বিভিন্ন ইউনিয়নে যাঁরা ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তাদেরকে ফুলেল শুভেচ্ছা- সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। পরে ৯ম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন প্রধান অতিথিসহ সকল নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের সহসভাপতি মাশুক আহমদ, ইউপি চেয়ারম্যান আফসর আহমদ, চারিকাটা ইউনিয়নের চেয়ারম্যান সুলাতান করিম, সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ, ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দীন, ইউপি চেয়ারম্যান মোঃ মিনহাজ উদ্দীন, এডভোকেট আকমল হোসেন, শিক্ষাবিদ নূরুল ইসলাম, মইনুল হোসেন, হানিফ মোহাম্মদ, মনির উদ্দীন, ইউপি চেয়ারম্যান মাস্টার ফয়জুর রহমান, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, পরিষদের অন্যতম দায়িত্বশীল প্রভাষক লুৎফুর রহমান, কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্ঠার মোঃ ফয়জুল্লাহ, মকসুদুল হক, মোঃ জাকারিয়া, এডভোকেট আব্দুল্লাহ, জৈন্তিয়া কেন্দ্রীয় ছাত্র পরিষদের সভাপতি মাহফুজুল কিবরিয়া মাহফুজ, ইমদাদুল হক ইমদাদ, ইকবাল আহমদ প্রমুখ। -বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট