editor
প্রকাশিত: 10:42 AM, September 8, 2020
পটুয়াখালীর বাউফলে আবুল কালাম আকন (৫০) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর বাজারে এ ঘটনা ঘটে।
আহত কালাম আকন কেশবপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তাকে ওই রাতেই বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কালাম আকনের বড় ভাই কেশবপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি হাবিবুর রহমান জানান, প্রতিদিনের মতো কালাম রাতে তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। তিনি বাড়ির কাছাকাছি এসে পৌঁছালেই মুখোশধারী কয়েকজন তাকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে।
তিনি বলেন, ‘ওইসময় ভাইয়ের চিৎকারে আমরাসহ আশপাশের লোকজন এগিয়ে গিয়ে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করি। এক পর্যায়ে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে স্পিডবোটে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে তার জ্ঞান ফিরেছে।
কালাম আকনের স্বজনরা আরও জানায়, গত ২ আগস্ট কেশবপুর বাজারে জোড়া খুন হওয়ার পর কেশবপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। মানুষ তাদের জানমাল নিয়ে শঙ্কার মধ্যে দিনাতিপাত করছেন। অনেকের গরু-বাছুর লুটতরাজের মতন ঘটনা ঘটছে। এলাকাছাড়া রয়েছেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী।
তবে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, কেশবপুরে জোড়া হত্যাকাণ্ডের পড় ওইখানের সার্বিক নিরাপত্তা বিষয়ে সর্বোচ্চ সর্তক অবস্থানে আছেন তারা। তবে আওয়ামী লীগ নেতা কালাম আকন আহতের বিষয়ে তাদের জানা নেই।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,