editor

প্রকাশিত: 9:15 PM, March 30, 2022

বিশ্বনাথে ৫ কোটি টাকা জলে! উঠছে সড়কের কার্পেটিং

বিশ্বনাথে ৫ কোটি টাকা জলে! উঠছে সড়কের কার্পেটিং

বিশ্বনাথে ৫ কোটি টাকা জলে! উঠছে সড়কের কার্পেটিং

বিশ্বনাথ প্রতিনিধি 
সিলেটের বিশ্বনাথ-মাছুখালি ও দশঘর সড়ক সংস্কারকৃত অংশে হাত দিয়ে তুলা যাচ্ছে কার্পেটিং। সাতদিন আগে করা সড়কের এই কার্পেটিং ওঠে যাওয়ায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বিরাজ করছে ক্ষোভ আর অসন্তোষ।
এছাড়াও মাত্র সাড়ে ৬ কিলোমিটার সড়ক সংস্কার কাজ করতে প্রায় দু’বছর পার করছেন ঠিকাদার। এতে এলাকাবাসীকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। এই ঠিকাদার উপজেলার কাউকে তোওয়াক্কা না করে জেলা নির্বাহী প্রকৌশলীর সাথে আঁতাত করে তার ইচ্ছেমতো কাজ করারও অভিযোগ রয়েছে। এমন অভিযোগ করেন বিশ্বনাথ-জগন্নাথপুর ও রামপাশা সড়ক পরিবহণ শ্রমিক সংগঠনের সভাপতি ফজর আলী।
উপজেলা প্রেকৌশলীর অফিস সূত্রে জানা যায়, বিশ্বনাথ-মাছুখালি ও দশঘর এই আঞ্চলিক সড়কের প্রায় সাড় ৬ কিলোমিটার অংশ সংস্কার কাজ পায় মেসার্স মুল্লা ড্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে সরকার থেকে বরাদ্দ করা হয়েছে ৪ কোটি ৮৭ লাখ টাকা। প্রায় দু’বছর আগে কাজ শুরু করেন সাব ঠিকাদার সুহেল খান।
ওই সাব ঠিকাদার তার ইচ্ছেমতো দীর্ঘ দিন ধরে কাজ চালিয়ে যাচ্ছেন। পুরো সড়কের কাজ শেষ না হলেও সম্প্রতি দশঘর গেট থেকে বাহাড়াদুবাগ গ্রামের পশ্চিম পর্যন্ত প্রায় ৪কিলোমিটার সড়কের কার্পেটিংয়ের কাজ শেষ করেছে ওই সাব ঠিকাদার।
কিন্তু মাছুখালি বাজারের পূর্বে ছিক্কা গ্রামের পার্শে কর্পেটিং ভাঙ্গার খবর পাওয়া যায়। সেখানে এই প্রতিনিধি দেখতে গেলে একজন রাখাল এসে হাত দিয়ে কার্পেটিং তুলে দেখান। এসময় দেখা যায় কার্পেটিংয়ের আগে ইটের খোঁয়ার উপরে কোনো মিটুমিন দেয়া হয়নি। ফলে কার্পেটিং ওঠে যাচ্ছে।
হালকা যানবাহন চলাচলকৃত এই আঞ্চলিক সড়কের পুরোটা কাজ শেষ হওয়ার আগেই কার্পেটিং ওঠে যাওয়ায় জনমনে কাজের মান নিয়ে অসন্তোষ আর ক্ষোভ বিরাজ করছে। এতে অনেকেই মনে করেন সরাকরের ভাবমুর্তি ক্ষুন্ন হওয়ার পাশাপাশি জলে যাচ্ছে ৪ কোটি ৮৭ লাখ টাকা।
হাবড়াবাজারের ব্যবসায়ী ডাক্তার বিভাংশু গুণ বিভু ও নোয়াগাঁও গ্রামের রোহেল উদ্দিন বলেন, সড়কটিতে একদম নিম্নমানের কাজ হচ্ছে। কার্পেটিংয়ের নিচে যে ইটের খোঁয়া ব্যবহার করা হচ্ছে তাও একদম নিম্মমানের। এনিয়ে প্রতিবাদ করলে ডাক্তার বিভাংশু গুণ বিভুর সাথে অনেক ঝামেলাও হয়েছে বলে জানান।
এছাড়াও রোহেল উদ্দিন আরও বলেন, কাজের মান একটু ভালো করার দাবি করলে তাকে বলা হয়েছে এর চেয়ে ভালো কাজ করা সম্বব হবেনা।
জানতে চাইলে সাব ঠিকাদার সুহেল খান দুঃখ প্রকাশ করে বলেন, কার্পেটিংয়ের পরে একটি এক্সভেটার যাওয়ায় এই কার্পেটিংটি ওঠে গেছে। পরবর্তীতে তিনি সেই অংশটি সমাধান করবেন বলে তিনি বলেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির