editor
প্রকাশিত: 9:45 PM, March 30, 2022

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন নিশ্চিত করতে পারলে দেশ এগিয়ে যাবে : নুসরাত আজমেরী হক
সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত আজমেরী হক বলেছেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। এজন্য সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। নারী পুরুষের সমতা দূর করে সকলের সমান অধিকার নিশ্চিত করতে হবে। তিনি মঙ্গলবার সকালে ইউরোপিয় ইউনিয়ন ও ক্রিস্টিয়ান এইড এর আর্থিক এবং কারিগরি সহায়তায় ওয়েভ ফাউন্ডেশনের বাস্তবায়নে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের মানবাধিকার, সুশাসন, নারীর ক্ষমতায়ন ও এডভোকেসি বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্ভোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে সমাজে সুশাসন প্রতিষ্টিত হবে। এ জন্য আমাদের সকলের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। সিলেটে এ প্রকল্প বাস্তবায়িত হলে সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া মানুষ উপকৃত হবে বলে মন্তব্য করেন তিনি। শহরতলীর এফআইভিডিবি যেহীন আহমদ প্রশিক্ষণ হলে আয়াজিত কর্মশালার শুরুতে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন প্রকল্পের সিলেট ডিভিশনাল ফ্যাসিলিটেটর মোঃ শাহজাহান মিয়া। প্রকল্পের সদর উপজেলা এডভোকেসী নেটওয়ার্ক ফোরামের সহসভাপতি এম রহমান ফারুকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খালেদ আহমদের পরিচালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সহসভাপতি মো. মতিউর রহমান। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফ্রিল্যান্স কনসালটেন্ট মোহাম্মদ মহসীন, ফোরামের সদস্য সিনিয়র শিক্ষক আব্দুর রহমান ও সহ সাধারণ সম্পাদক কামাল আলী গাজী। প্রথম দিনের প্রশিক্ষণ পরিদর্শন করে প্রশিক্ষণার্থীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন ইউরোপিও ইউনিয়নের প্রগ্রাম ম্যানেজার মিস তানজা নাদের ও মিস লায়লা জেসমিন বাণু। কর্মশালায় সিলেট সদর এডভোকেসী নেটওয়ার্ক কমিটির ২৫ জন সদস্য অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির