editor
প্রকাশিত: 12:26 PM, April 1, 2022

দোহায় আজ বিশ্বকাপের ড্র: দেখে নিন কে কোন পটে
ডেস্ক রিপোর্ট
দীর্ঘ চার বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে শিগগিরই শুরু হতে যাচ্ছে কাতার বিশ্বকাপ। বিশ্বের সবচেয়ে প্রতিদ্বন্দ্বীতামূলক এই প্রতিযোগীতা দেখতে ফুটবলপ্রেমীদের আগ্রহের শেষ নেই।
ইতোমধ্যে বৃহস্পতিবার (৩১ মার্চ) নিজেদের ওয়েবসাইটে এবারের আসরের ড্রয়ে কোন পটে কোন দল থাকবে তা জানিয়ে দিয়েছে ফিফা।
বিশ্বকাপ মাঠে গড়াতে আর ২৩৪ দিন বাকি। আগামী ২১ নভেম্বর থেকে শুরু হবে বিশ্বসেরার এই লড়াই। যা চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। কাতারের রাজধানী দোহায় শুক্রবার (০১ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে এবারের আসরের ড্র।
চূড়ান্ত পর্বে খেলার জন্য ইতোমধ্যে ৩২টি দেশের মধ্যে ২৯টি নিশ্চিত হয়ে গেছে। বাকি তিনটি দল নির্বাচন করা হবে দুটি আন্তঃমহাদেশীয় প্লে-অফের জয়ী এবং ইউরোপিয়ান প্লে-অফের জয়ী দল দিয়ে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপের বাকি থাকা প্লে-অফের ম্যাচগুলো স্থগিত রয়েছে। আগামী জুনে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ইউক্রেন। এ পর্বের জয়ী দল চূড়ান্ত পর্বে যায়গা করতে মুখোমুখি হবে ওয়েলসের।
গ্রুপ ‘এ’-তে থাকবে আয়োজক দেশ কাতার। বাকি দেশগুলোর প্রতিযোগী ড্রয়ের মাধ্যমে চূড়ান্ত হবে। মূল পর্বে অংশগ্রহণ করা ৩২টি দলকে মোট আটটি গ্রুপে ভাগ করা হবে। এক গ্রুপে একই মহাদেশের একাধিক দল থাকবে না। ব্যাতিক্রম কেবল ইউরোপ। তবে কোনো গ্রুপে তাদেরও দুটির বেশি দল থাকবে না।
* একনজরে চার পটের ৩২ দল :
পট ১
* কাতার
ব্রাজিল
বেলজিয়াম
ফ্রান্স
আর্জেন্টিনা
ইংল্যান্ড
স্পেন
পর্তুগাল
পট ২
মেক্সিকো
নেদারল্যান্ডস
ডেনমার্ক
জার্মানি
উরুগুয়ে
সুইজারল্যান্ড
যুক্তরাষ্ট্র
ক্রোয়েশিয়া
পট ৩
সেনেগাল
ইরান
জাপান
মরক্কো
সার্বিয়া
পোল্যান্ড
দক্ষিণ কোরিয়া
তিউনিশিয়া
পট ৪
ক্যামেরুন
কানাডা
একুয়েডর
সৌদি আরব
ঘানা
আন্তঃমহাদেশীয় প্লে-অফ ১
আন্তঃমহাদেশীয় প্লে-অফ ২
ইউরো প্লে-অফ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,