editor
প্রকাশিত: 9:02 PM, April 1, 2022

ওয়াহিদা-নুরুল হক ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ
সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, বঞ্চিত মানুষের পাশে থেকে মানবসেবা করা পৃথিবীর সবচেয়ে উত্তম কাজ, যারা নিঃসার্থে দরিদ্র জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে সাহায্য সহযোগিতার মাধ্যমে সেবা করেন তারা বড় ও মহৎ মনের অধিকারী। তিনি আর্ত মানবেতার কল্যাণে ওয়াহিদা-নুরুল হক ফাউন্ডেশনের মানবিক কার্যক্রমে প্রশংসা করে তাদের মত সবাইকে দেশ জাতির সার্থে কাজ করার আহবান জানান।
এমপি হাবিব ১ এপ্রিল শুক্রবার বিকেলে দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়নের কোনারচরস্থ ওয়াহিদা মঞ্জিলের সামনে পবিত্র মাহে রমজান উপলক্ষে দরিদ্র মানুষের মধ্যে ওয়াহিদা- নুরুল হক ফাউন্ডেশনের উদ্যেগে নগদ অর্থ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি হারুনুর রশীদ হিরনের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের সহ সাধারণ সম্পাদক, জেলা যুবলীগ নেতা সাইদুল ইসলাম খাঁনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটে জেলা আওয়ামী লীগের উপ- প্রচার সম্পাদক, জেলা পরিষদের সদস্য মতিউর রহমান মতি, জেলা যুবলীগ নেতা পিন্সিপাল শামীম ইকবাল, দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক ও দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল হক, দক্ষিণ সুরমা প্রেসক্লাব এর সহ সাধারণ সম্পাদক আব্দুল খালিক, সমাজ কল্যান সমিতি সিলাম ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আব্দুল রহমান। সমাজসেবী জয়নুল আবেদীনের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সুচিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি লয়লু মিয়া, ব্যবসায়ী কামরান আহমদ, জুনেদ আহমদ, সমাজকর্মী রাজা দাস রায়, সুহেব আহমাদ, বিল্লাল, বাবলু মিয়া, ফাইয়াজ শিকদার, মুস্তাকিম, আরশীল আজীম জুনেদ প্রমুখ।
অনুষ্ঠানে এলাকার ২৫০টি দরিদ্র পরিবারের মধ্যে ওয়াহিদা- নুরুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ করেন প্রধান অতিথি সহ অনান্য অতিথিবৃন্দ।-বিজ্ঞপ্তি
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট