editor
প্রকাশিত: 6:38 PM, April 2, 2022

মানবসেবায় আস্থার নাম রোটারি ক্লাব : আবু ফয়েজ খান চৌধুরী
রোটারি ক্লাব অব সিলেট ডায়নামিক এর চার্টার সেলিব্রেশন সম্পন্ন
রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮২ এর গভর্নর আবু ফয়েজ খান চৌধুরী বলেছেন, মানবসেবার ব্রত নিয়ে রোটারির যাত্রা উর্ধ্বগামী হচ্ছে। তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষও এখন রোটারি ক্লাবের উপকারভোগী। বিশ্বব্যাপী রোটারির কার্যক্রম প্রশংসিত এবং চমকপ্রদ। মানবসেবায় আস্থার নাম রোটারি ক্লাব। মানুষের দুঃখ লাঘবে, সামাজিকীকরণ কিংবা মানবজীবন উন্নয়নে রোটারির এই কার্যক্রম চলমান আছে এবং থাকবে।
রোটারি ক্লাব অব সিলেট ডায়নামিক চার্টার সেলিব্রেশন অনুষ্ঠান-২০২২ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গতকাল শুক্রবার রাতে সিলেট নগরীর অভিজাত একটি হোটেলের হলরুমে ডা. মামুন আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিডিজি প্রিন্সিপাল এম আতাউর রহমান পীর, সাবেক পাস্ট লেডি ফিরোজা রহমান, এসাইন এসিস্ট্যান্ট গভর্নর রেহান উদ্দিন রায়হান, সাবেক ডিস্ট্রিক্ট ট্রেজারার মিজানুর রহমান মিজান।
ডেপুটি গভর্নর নাজিম উদ্দিন শাহানের পরিচালনায় প্রোগ্রাম চেয়ার হিসেবে বক্তব্য রাখেন শহিদুল হাসান সেলিম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পিপি কবির উদ্দিন, পিপি কফিল উদ্দিন বাবলু, পিপি কামরুজ্জামান মাছুম, ক্লাবের ভাইস প্রেসিডেন্ট হাসান আহমদ, ভাইস প্রেসিডেন্ট লোকমান আহমদ, ক্লাব সেক্রেটারি জুলহাস উদ্দিন পলাশ, আলমগীর হোসাইন, ইমতিয়াজ আহমেদ, হোসাইন আহমদ, রুবেল আহমদ, লোকমান আহমদ, সোহেল আহমদ, আজমান আহমদ, তারেক আহমদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন সাকিব আল হাসান।-বিজ্ঞপ্তি
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট