editor
প্রকাশিত: 2:09 PM, April 3, 2022

সিলেটে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের উদ্যোগে আলোচনা সভা, স্মারকগ্রন্থ প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সিলেট মহানগর বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি মো. মজির উদ্দিনের সভাপতিত্বে ও জেলা কমিটির সাংস্কৃতিক সম্পাদক নাজমা পারভীনের উপস্থাপনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডাঃ মোর্শেদ আহমেদ চৌধুরী। এ সময় তিনি শেখ মুজিবুর রহমানের খোকা থেকে বঙ্গবন্ধু ও জাতির পিতা হয়ে ওঠার ইতিহাস শিক্ষার্থীদের শোনান। তাদেরকে বঙ্গবন্ধু ও বাংলাদেশকে জানার জন্য পাঠ্যপুস্তকের পাশাপাশি অন্যান্য বইও পড়ার তাগিদ দেন। বর্তমান বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। প্রধান অতিথি এসময় শিক্ষার্থী ও উপস্থিত সুধীজনকে চিকিৎসা বিষয়ে যেকোনো সাহায্যের প্রতিশ্রুতি প্রদান করেন। এমন আয়োজনের জন্য বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ সিলেট জেলা ও মহানগর কমিটিকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সিলেট জেলা সভাপতি অধ্যক্ষ মো. আব্দুল জলিল, সহ সভাপতি কবির খান, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, দপ্তর সম্পাদক মো. কামরুল আনাম চৌধুরী, সিনিয়র সদস্য এডভোকেট মো. আজমল আলী। মঞ্চে উপস্থিত ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মালিক রাজু, মহানগর কমিটির সাধারণ সম্পাদক সুবল চন্দ্র দাস। অনুষ্ঠানের প্রধান অতিথি বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ সিলেট জেলা ও মহানগর কর্তৃক প্রকাশিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ নামক স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করেন। এরপর মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের জেলার যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান মাসুক, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, এনামুল হক চৌধুরী সোহেল, জয়নাল আহমদ চৌধুরী, বিপ্লব পুরকায়স্ত, তথ্য ও গবেষণা সম্পাদক পরিতোষ বাবলু, গ্রন্থণা ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক পৃথ্বিশ কান্তি ঘোষ, প্রচার সম্পাদক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সালা উদ্দিন পারভেজ, ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ফখরুল ওয়াহেদ চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সাইফুর রহমান খন্দকার রানা, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মিহির মোহন, সদস্য শহীদুল ইসলাম, লুৎফুন নাহার চৌধুরী শেলী, মহানগরের সহ সভাপতি এডভোকেট দিলীপ কুমার কর, ডাঃ ফখর উদ্দিন, মোহাম্মদ আবুল হাসনাত, যুগ্ম সাধারণ সম্পাদক সোয়েব আহমদ, আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান এহিয়া, বশারত আলী বাশার, মোঃ রুহুল আমিন, অপু দেব, অর্থ সম্পাদক সব্যসাচী দেবরায় (রাজু), শিক্ষা বিষয়ক সম্পাদক নৃপেশ রায়, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুহিবুর রহমান, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক পলাশ সেনাপতি, প্রচার সম্পাদক সুবেন্দু শেখর পাল মিঠু, সাংস্কৃতিক সম্পাদক হিল্লোল শর্মা, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জবরুল আহমদ, বন ও পরিবেশ সম্পাদক মোঃ রিয়াজউদ্দিন, শ্রম বিষয়ক সম্পাদক প্রীতম কর্মকার, ক্রীড়া সম্পাদক মোস্তাফিজুর রহমান, সদস্য জালাল উদ্দিন আহমদ কয়েছ, তারেক মাহমুদ রুমেল, সুমন চন্দ্র তালুকদার, এনাম আহমদ, কমল কান্তি রায়, শিব্বির আহমদ, সব্যসাচী তালুকদার প্রমুখ। বিজ্ঞপ্তি
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট