editor
প্রকাশিত: 4:16 PM, April 4, 2022

জৈন্তাপুরে ঘটনাস্থল পরিদর্শনে ডিসি-এসপি, আ.লীগ নেতৃবৃন্দ
জৈন্তাপুর প্রতিনিধি
সিলেটের জৈন্তাপুর উপজেলার হাউদপাড়া গ্রামের জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হরিপুর বাজারে দুপক্ষের ৮ ঘণ্টাব্যাপী তুমুল সংঘর্ষ হয়েছে। রোববার (০৩ এপ্রিল) দিবাগত রাত দেড়টা থেকে সোমবার ৮টা পর্যন্ত চলা রক্তক্ষয়ী সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে রয়েছেন সিলেট জেলা প্রশাসক মজিবর রহমান, সিলেট জেলা পুলিশ সুপার ফরিদ উদ্দিন, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাড. নাসির উদ্দিন খান।
দুপুর ১২টার দিকে তারা ঘটনস্থালে ছুটে যান। বর্তামনে দুপক্ষকে নিয়ে সমঝোতা বৈঠকে বসেছেন তারা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেহপুর ইউনিয়নের হাউদপাড়া গ্রামের জমি সংক্রান্ত বিষয় নিয়ে বর্তমান ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা রফিক আহমদ ও সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুর রশিদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এরই জের ধরে হরিপুর বাজারে রবিবার দিবাগ রাত দেড়টার থেকে শ্যামপুর ও হাউদপাড়া গ্রামবাসীর মধ্যে দেশিয় অস্ত্র নিয়ে ও মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ শুরু হয়। দুপক্ষের টানা ৮ ঘন্টার এ সংঘর্ষ থামাতে গিয়ে সোমবার সকাল ৭ টার দিকে হাউদপাড়া গ্রামের বাসিন্দা হাফিজ মাওলানা সালেহ আহমদসহ কয়েকজন মধ্যস্থতার উদ্যোগ নিলে তাদের উপর নির্মমভাবে এ হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মাওলানা সালেহ আহমদ। এ ঘটনায় আরো কয়েকজন গুরুতরভাবে আহত হয়েছেন।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির