editor
প্রকাশিত: 11:12 PM, April 5, 2022

জৈন্তাপুরে সংঘর্ষের ঘটনায় সহস্রাধিক আসামি
জৈন্তাপুর প্রতিনিধি
সিলেটে জৈন্তাপুর উপজেলার দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় সহস্রাধিক জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (০৫ এপ্রিল) সিলেটের জৈন্তাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বাদী হয়ে এ ঘটনায় মামলা দায়ের করেন।
মামলায় ৭৭ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরও ৮০০/১০০০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, দুই গ্রামবাসীর সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশের সাত সদস্য আহত হয়েছেন। এছাড়া সংঘর্ষ থামাতে ৩৫৮ রাউন্ড শর্টগানের গুলি ও ৫৮ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন, দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ চলাকালে যে আটজনকে আটক করা হয় তাদের ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তবে হত্যাকাণ্ডের ঘটনায় এখনও মামলা দায়ের করা হয়নি।
গত রোববার (০৩ এপ্রিল) দিনগত রাত থেকে পরদিন সোমবার (০৪ এপ্রিল) সকাল পর্যন্ত উপজেলার ফতেহপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান রফিক আহমদের পক্ষে হাউদপাড়া ও সাবেক ইউপি চেয়ারম্যান রশিদ আহমদের পক্ষের শ্যামপুর গ্রামের লোকজনের মধ্যে জমির মালিকানা নিয়ে সংঘর্ষ হয়। সোমবার রাত ১২টায় মাইকে ঘোষণা দিয়ে প্রায় ১০ ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ হয়। সকালে মধ্যস্থতা করতে ঘটনাস্থলে যান মাদরাসা শিক্ষক হাফিজ সালেহ আহমদ।
ইমাম ও মুরব্বিদের একটি প্রতিনিধি দলে ছিলেন তিনি। এ সময় ফের উত্তেজনা দেখা দিলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় তাকে ধরে নিয়ে ইউনিয়ন পরিষদের ভেতরে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে একটি পক্ষ। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত শতাধিক লোকজন আহত হন। নিহত হাফিজ সালেহ আহমদ জৈন্তাপুর উপজেলার উপজেলার হেমু ভাটপাড়া গ্রামে সিফতউল্ল্যাহর ছেলে। তিনি সিলেট নগরের মেজরটিলা তাহফিজুল কোরআন মাদরাসার শিক্ষক ছিলেন।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির