editor
প্রকাশিত: 4:39 PM, April 6, 2022

সুনামগঞ্জে নদীতে ডুবে চোরাকারবারী নিখোঁজ, মাঝির লাশ উদ্ধার
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের সীমান্ত নদীতে ডুবে এক গরু চোরাকারবারী নিখোঁজ রয়েছে। আর উদ্ধার করা হয়েছে নৌকার মাঝির লাশ। মৃতরা হলো- জেলার ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোয়ালাগাঁও গ্রামের আশক আলীর ছেলে নৌকার মাঝি নানু মিয়া (২৮) ও দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের ধর্মপুর গ্রামের আব্দুল হাসিমের ছেলে গরু চোরাকারবারী তাজুল ইসলাম (৩৫)।
আজ বুধবার (৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় অনেক খোঁজাখুজির পর মাঝি নানু মিয়ার লাশ উদ্ধার করতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের ডুবরী দল। কিন্তু চোরাকারবারী তাজুল ইসলামের মৃতদেহ খোঁজে পাওয়া যায়নি।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- গতকাল মঙ্গলবার (৫ এপ্রিল) বিকেলে জেলার দোয়ারাবাজার উপজেলা সীমান্তের চেলা নদী থেকে একটি স্টিলবডি ইঞ্জিনের নৌকায় বালি বোঝাই করে ছাতক উপজেলায় যাওয়ার পথে সন্ধ্যার সময় নরসিংপুর ইউনিয়নের রহিমপাড়া নামকস্থানে পাহাড়ী ঢলের স্রোতের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। ওই সময় নৌকায় থাকা শ্রমিকরা সাঁতরে নদীতে তীরে পৌছালেও নৌকার মাঝি নানু মিয়া পানিতে ডুবে নিখোঁজ হয়ে যায়।
অপরদিকে একই উপজেলার লক্ষিপুর ইউনিয়নের ভাঙ্গাপাড়া সীমান্তের খাসিয়ামারা নদীপথে চোরাকারবারী তাজুল ইসলামসহ আরো ২০-২৫জন ভারত থেকে অবৈধ ভাবে গরু পাচাঁর করার সময় পাহাড়ী ঢলের স্রোতের কবলে পড়ে। ওসময় গরুর পিটে চড়ে সবাই কোন রকম প্রাণে রক্ষা পেলেও চোরাকারবারী তাজুল ইসলাম পানিতে ডুবে নিখোঁজ হয়ে যায়। তাকে এখনও পর্যন্ত খোঁজে পাওয়া যায়নি।
এঘটনার সত্যতা নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর সাংবাদিকদের জানান- ফায়ার সার্ভিসের সহযোগীতায় ১জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, অন্যজনকেও উদ্ধারের চেষ্ঠা চলছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির