editor
প্রকাশিত: 12:33 AM, April 9, 2022

(ফাইল ছবি)
জৈন্তাপুর প্রতিনিধি
সিলেটের হরিপুর বাজারে আগুন দিলো কারা- এ প্রশ্ন সবার। একইসঙ্গে বাজারের মেগাশপ ও গুরুত্বপূর্ণ ব্যবসা প্রতিষ্ঠানে চালানো হয়েছে লুটপাট। প্রায় ৫০টির মতো ব্যবসাপ্রতিষ্ঠান জ্বালিয়ে দেয়া হয়েছে। এতে ক্ষতি হয়েছে ১০ থেকে ১২ কোটি টাকার। ঘটনার ৫ দিনেও ভয়াবহ সেই ঘটনার ক্ষতচিহ্ন রয়েই গেছে। স্বাভাবিক হতে পারছে না বাজারের পরিস্থিতি। গত রোববার রাতে জমি দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ বাধে। প্রায় ১০ ঘণ্টাব্যাপী সংঘর্ষে ভাটপাড়া গ্রামের হাফেজ সালেহ আহমদ নিহত হন।
বাজারের ভেতরেই তাকে হত্যা করা হয়। ওই সময় উপস্থিত লোকজন জানিয়েছেন, হাফেজ সালেহ আহমদকে হত্যার পর পরিস্থিতি পাল্টে যায়। ওই সময় সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদের পক্ষের লোকজন লাশ দেখে উত্তেজিত হয়ে ওঠে। শ্যামপুর, বালিপাড়াসহ কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ বাজারে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। একপর্যায়ে হাউদপাড়া গ্রামের বাসিন্দাসহ বাজারের ব্যবসায়ীদের অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেয়া হয়।
ঘটনাকালে বাজারের পাশে সিলেট-তামাবিল সড়কে অবস্থান নিয়েছিল পুলিশ। আগুন ও লুটপাট দেখে পুলিশের একাধিক টিম টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে বাজারে প্রবেশ করে। অগ্নি সংযোগ ও লুটপাটে ব্যস্ত লোকজনকে পিছু হটানোর চেষ্টা করলেও কোনো কাজ হয়নি। একপর্যায়ে পুলিশও পড়ে স্থানীয় জনতার প্রতিরোধের মুখে। জনগণ ধাওয়া করে পুলিশকে ব্রিজের কাছে নিয়ে যায়। এরপর বাজারের ভেতরে আরও কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেয়া হয়। পুলিশকে সরিয়ে দেয়ার বিষয়টি স্বীকার করলেও আগুন কারা দিয়েছে তা জানেন না বলে জানিয়েছেন সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদের ভাতিজা শাহীন আহমদ। তিনি জানান- কারো কারো মত হচ্ছে; খুনের ঘটনাকে ধামাচাপা দিতে হত্যাকারীরাই বাজারের আগুন ও লুটপাট চালিয়েছে।
এ সময় পুলিশ এসে রাবার বুলেট ছুড়লে তার শরীরেও বুলেট লাগে বলে জানান শাহীন। তবে অগ্নিসংযোগ ও লুটপাটের মূল হোতা হিসেবে শাহীন আহমদকেই চিহ্নিত করেছেন হাউদপাড়া গ্রামের বাসিন্দারা। ওই গ্রামের বাসিন্দা ও উপজেলা আওয়ামী লীগের পরিচিত নেতা জাকারিয়া মাহমুদকে প্রধান আসামি করে হত্যামামলা করা হয়েছে। এ মামলায় ১৬ জনকে অভিযুক্ত করা হয়েছে।
নিহতের ভাই নুর উদ্দিনের মামলার আসামি আওয়ামী লীগ নেতা জাকারিয়া মাহমুদ গতকাল বিকালে জানিয়েছেন- লুটপাট ও অগ্নিসংযোগে জড়িত ছিল আব্দুল রশিদ ও তার ভাতিজা শাহীনসহ কয়েকজন। তাদের নেতৃত্বে গত সোমবার দুপুর পর্যন্ত অন্তত ৫০টি দোকানে আগুন দেয়া ছাড়াও কয়েক কোটি টাকার মালামাল লুট করা হয়। এ ছাড়া হত্যা মামলার এজাহারের ভেতরে স্থানীয় রশিদ অংশের সঙ্গে সংঘর্ষের কথা উল্লেখ থাকলেও হাউদপাড়ার মানুষকে আসামি করে মামলা করা হয়েছে। মামলার বাদীপক্ষ প্রকৃত আসামিদের আড়াল করতে এজাহারে নানা ছলনার আশ্রয় নিয়েছেন।
ঘটনার সময় তিনি এলাকায় ছিলেন না বলে জানান। এদিকে স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, সোমবার হরিপুর বাজারে সংঘর্ষের ঘটনার পর অবাধে লুট করা হয় বাজার। দ্রব্যসামগ্রী, ক্যাশে থাকা টাকাও লুটে নেয়া হয়। পুড়ে যাওয়া ও ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে বাবুল অ্যান্ড ব্রাদার্স, রফিক আহমদের ব্যক্তিগত অফিস, পূর্ব সিলেটের পরিচিত হাবিব ফার্নিচারের দোকান, মাহমুদ ফার্নিচার, পশুর বাজারের অফিস, হোসেন মিয়ার হোটেল, সোনার বাংলা রেস্টুরেন্ট, বাজারের সাবেক সভাপতি হেলাল মিয়ার দোকান, এহিয়া অ্যান্ড মাহমুদ ব্রাদার্স, জাকারিয়া মাহমুদের দোকান ও অফিস, আব্দুল খালিকের খাবার হোটেলসহ গুরুত্বপূর্ণ দোকানপাটে লুট ও অগ্নিসংযোগ করা হয়। এ সময় বাজারে হাউদপাড়া অংশের লোকজনের উপস্থিতি ছিল না।
এ সুযোগে আব্দুর রশিদের অংশের লোকজন এই জ্বালাও পোড়াও ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এদিকে ঘটনার পরপরই এ ব্যাপারে সিলেটের জৈন্তাপুর থানায় বাজারের ব্যবসায়ী ফখরুল ইসলাম কন্টাই বাদী হয়ে থানায় এজাহার দিয়েছেন। তবে পুলিশ এখনো সেটিকে মামলা হিসেবে রেকর্ড করেনি।
জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর আহমদ জানিয়েছেন, হরিপুরের ঘটনায় এখন পর্যন্ত দু’টি মামলা দায়ের করা হয়েছে। এরমধ্যে একটি মামলা হচ্ছে পুলিশ এসল্ট, অপরটি হত্যা। লুট ও আগুন দেয়ার ঘটনার এজাহারটির তদন্ত চলছে। সত্যতা পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।
বাজারের স্থানীয় ব্যবসায়ী হেলাল আহমদ, এহিয়া আহমদ, ফখরুল ইসলাম জানিয়েছেন- রশীদের নেতৃত্বে কয়েকজন পরিকল্পিতভাবে তাদের দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে লুট ও আগুন দিয়েছে। এলাকার লোকজন আগুনের পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনলে গোটা বাজার পুড়ে ছাই হয়ে যেতো বলে জানিয়েছেন তারা।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির