editor

প্রকাশিত: 10:30 PM, April 11, 2022

বিশ্বনাথে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ত্রাণ ও খাদ্যসামগ্রী বিতরণ শুরু করলেন নুনু মিয়া

বিশ্বনাথে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ত্রাণ ও খাদ্যসামগ্রী বিতরণ শুরু করলেন নুনু মিয়া

বিশ্বনাথে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ত্রাণ ও খাদ্যসামগ্রী বিতরণ শুরু করলেন নুনু মিয়া

বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথে সোমবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলাবাসীর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র বরাদ্ধকৃত ঈদ উপহারের ত্রাণ ও খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান সার্বিক সহযোগীতায় বিশ্বনাথবাসীর জন্য নুনু মিয়া প্রায় অর্ধকোটি টাকা মূল্যের ২ হাজার প্যাকেট খাদ্যসামগ্রী বরাদ্ধ পান।
উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে থেকে বিতরণ শুরু হওয়া খাদ্যসামগ্রীর প্রতি প্যাকেটে রয়েছে ১০ কেজি চাল, ১লিটার সয়াবিন তৈল, ১ কেজি মুশুর ডাল, ১ কেজি আয়োডিনযুক্ত লবন, ১ কেজি চিনি, মরিচের গুড়া ১শত গ্রাম, হলুদের গুড়া ২শত গ্রাম, ধনিয়ার গুড়া ১শত গ্রামসহ মোট ১৪.৪০ কেজি খাদ্যসামগ্রী।
প্রধান অতিথির বক্তব্যে নুনু মিয়া বলেন, বিশ্বনাথের উন্নয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্যকন্যা বাংলার সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদৃষ্টি রয়েছে। তাই আওয়ামী লীগের নেতৃত্বে বিশ্বনাথে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়িত হচ্ছে, আর সকলের সার্বিক সহযোগীতায় তা অব্যাহত থাকবে। আমতৈল গ্রামের প্রতিবন্ধিরাও প্রধানমন্ত্রীর দৃষ্টিতে রয়েছেন। তাই তাদের উন্নয়নের জন্য তিনি গ্রহন করাছেন নানান প্রকল্প। এসময় তিনি উপজেলাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃজ্ঞতা জানান এবং তাঁর দীর্ঘায়ু কামনা করেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খানের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যানের পরিচালনায় খাদ্যসামগ্রী বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুল জলিল হিরন, আবুল কাশেম, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল মতিন, উপ-দপ্তর সম্পাদক নূরুল হক মেম্বার, উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি সেলিম আহমদ, পৌর আওয়ামী লীগের সদস্য সুহেল আহমদ তালুকদার, দবির মিয়া, সাইদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আনা মিয়া, উপজেলা সেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক সিজিল মিয়া, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি সালমান রাব্বানী।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির