editor

প্রকাশিত: 8:09 PM, April 12, 2022

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহিরাগতদের রাজত্ব : চিকিৎসার ব্যবস্থাপত্র নিয়ে টানাটানি

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহিরাগতদের রাজত্ব : চিকিৎসার ব্যবস্থাপত্র নিয়ে টানাটানি

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহিরাগতদের রাজত্ব : চিকিৎসার ব্যবস্থাপত্র নিয়ে টানাটানি

আলী জহুর, জগন্নাথপুরঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন ভীড় করছেন ঔষধ কোম্পানির প্রতিনিধিরা ও ডায়াগনস্টিক সেন্টার ফামের্সীর প্রতিনিধিরা। চিকিৎসকের ব্যবস্থাপত্র নিয়ে টানাটানি ও রোগীদের সঙ্গে অনধিকার চর্চা এই প্রতিনিধিদের কাজ। এনিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিরব। সাধারণ রোগীর স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, চিকিৎসকেরা হাসপাতালে আসা রোগীদের ব্যবস্থাপত্রে কোন কোম্পানীর ঔষধের নাম ও পরীক্ষার কথা লিখিছেন কিনা-তা জানতে ব্যবস্থাপত্র নিয়ে টানাহেঁচড়া করেন বহিরাগত লোকজন। এছাড়া চিকিৎসকের কক্ষ থেকে বের হওয়ামাত্রই ঔষধ কোম্পানির প্রতিনিধিরা রোগীর চারদিকে ভীড় করেন। একেকজন একেকবার ব্যবস্থাপত্রের ছবি তুলে নিচ্ছেন। বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের এমন আচরণে অনেক মুর্মুষূ রোগীর স্বজন বিরক্তিবোধ করলেও এ থেকে রেহাই পান না কেউ? প্রায়ই তাদের সঙ্গে রোগীর স্বজনদের উচ্চ-বাচ্য বিনিময় হয়। খোঁজ নিয়ে জানা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সকে ঘিরে এর আশপাশে অসংখ্য ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসী গড়ে উঠেছে। প্রতিটি প্রতিষ্ঠানের একাধিক প্রতিনিধি দিনরাত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থাকেন ও রোগীদের সঙ্গে অনধিকার চর্চা করেন। নাম প্রকাশে অনিচ্ছুক পুরুষ ও মহিলা রোগীর স্বজনরা বলেন, জরুরি বিভাগ থেকে আমাকে তাড়াতাড়ি ইনজেকশন ও স্যালাইন আনতে বলা হয়। হাসপাতাল থেকে বের হওয়ার পর এক লোক ব্যবস্থাপত্র দেখতে চান। তিনি হাসপাতালের লোক ভেবে আমি ব্যবস্থাপত্রটি হাতে দেই। এরপর আরও কয়েকজন লোক এসে একেএকে ছবি তুলতে থাকেন। আমার রোগীর মুর্মুষূ অবস্থায় থাকা স্বত্ত্বেও এখানে অন্তত ৬ মিনিট বিলম্ব হয়েছে। এ বিষয়ে হাসপাতালে মৌখিকভাবে অভিযোগ দিলেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি। হাসপাতালের একজন চিকিৎসক নাম প্রকাশে অনিচ্ছুক বলেন, রোগীরা প্রতিদিনই এদের মাধ্যমে হেনস্থার শিকার হচ্ছেন। ওষুধ কোম্পানির প্রতিনিধিরাও বিরক্তিকর আচরণ করেন।
এ বিষয়ে সিভিল সার্জন, সুনামগঞ্জ ডা.আহম্মদ হোসেন বলেন, ঔষধ কোম্পানির প্রতিনিধি, ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসীর কেউ হাসপাতাল ক্যাম্পাসে প্রবেশের অনুমতি নেই এবং এ বিষয়টি দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। ওষুধ কোম্পানির প্রতিনিধিরা ব্যবস্থাপত্র ফটোতোলা অন্যায় একজন রোগীর প্রাইভেসি নষ্ট হয় ব্যবস্থাপত্রর ফটোতোলার কারণে। হাসপাতালে আইন অমান্য করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
সুনামগঞ্জ জেলা ভোক্তা অধিকার সহকারী পরিচালক, মোঃ শফিকুল ইসলাম জানান, আমাদের আইনের আওতার মধ্যে যে বিষয়টি রয়েছে আমরা ব্যবস্থা নিচ্ছি।

এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর বলেন, হাসপাতালে ঔষধ কোম্পানির প্রতিনিধিরা কিছু ডায়াগনস্টিক সেন্টার ও ফামের্সীর প্রতিনিধি আসার বিষয়টি জানতে পেরেছি। হাসপাতালে ঔষধ কোম্পানির প্রতিনিধিরা ব্যবস্থাপত্র নিয়ে টানাটানি ফটোতোলা নিষেধ। আমার হাসপাতাল ক্যাম্পাসে অফিস টাইমে আসা নিষেধ, আমি লিখিতভাবে তাদেরকে নিষেধ দিয়েছি ২ টার আগে হাসপাতালে ঢুকতে পারবে না।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির