editor
প্রকাশিত: 9:32 PM, April 15, 2022
সিলেট মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন, সামাজিক সংগঠনের সমন্বয় ও পারস্পরিক বন্ধন সুদৃঢ় হলে অসংগতি ও অস্হিরতা রোধ সম্ভব হবে। তিনি আরো বলেন আমাদের অভিভাবক বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের বুকে দৃষ্টান্ত স্হাপন করেছে। দেশ ও জাতির কাংখিত উন্নয়ন ও অগ্রগতিতে শেখ হাসিনার সহযোগী হিসেবে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।
তিনি শুক্রবার (১৫ এপ্রিল) জিন্দাবাজারস্থ একটি অভিজাত রেস্টুরেন্টের কনফারেন্স হলে সেচ্ছাসেবী সামাজিক সংগঠন উদ্দীপ্ত সিলেট, ক্লিন সিটি, ব্লাড ডোনেশন লিংক সিলেটের আয়োজনে সিলেটে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সেচ্ছাসেবী সংগঠনের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সুরমা ভয়েস ক্লাবের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও উদ্দীপ্ত সিলেটের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম মাহির সঞ্চালনায় এতে সিলেট শহরের ১৫টির অধিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্লিন সিটির সদস্য জিলাল চৌধুরী।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক সুদিনের সম্পাদক বাদশা গাজী, বাংলাদেশ পল্লী ফোরামের চেয়ারম্যান চৌধুরী আলী আনহার শাহান, মোহনা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি ইমরান ইমন, ক্লিন সিটির সভাপতি নাজিব আহমদ, উদ্দীপ্ত সিলেটের সভাপতি আবিদ কাওসার, ব্লাড ডোনেশন লিংক সিলেটের সভাপতি টুটুল গাজী, ওয়েব অব হিউম্যানিটি এল্যায়েন্স সিলেটের সভাপতি কাজী মুহিবুর রহমান সুমন, ফ্রেন্ডস ক্লাব সিলেট জেলার সভাপতি জয়ন্ত কুমার দাশ, চিরন্তনের সভাপতি ইকবাল হোসেন আফাজ, স্বপ্নচূড়া স্পোর্টিং ক্লাবের সভাপতি রাকিব আহমদ, সিলেট মোটরসাইকেল ওনার্স এসোসিয়েশনের সভাপতি জসিম উদ্দীন, চাঁদেরহাটের সভাপতি আব্দুল খালেক, আবহ সংগঠনের সভাপতি সঞ্চয় দাশ জয়, লিভ ফর হিউম্যানিটির (হাজরাই) সভাপতি রাহাত আহমেদ তামিম, ওয়েভস সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আলীম জুয়েল, সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমদ, আত্মশুদ্ধির সভাপতি মো. ইয়াসিন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লিন সিটির হাফিজুর রহমান পাভেল, আবু তাহের, আব্দুল লতিফ, সুয়েব নেওয়াজ, মিনহাজ, তারেক, উদ্দীপ্ত সিলেটের রায়হান, সাব্বির, জালাল প্রমূখ। বিজ্ঞপ্তি
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে