editor

প্রকাশিত: 11:30 PM, April 17, 2022

কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের কর্মী সভা ও ইফতার মাহফিল সম্পন্ন

কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের কর্মী সভা ও ইফতার মাহফিল সম্পন্ন

কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের কর্মী সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। রোববার (১৭ এপ্রিল) কোম্পানীগঞ্জ উপজেলার তেলীখালস্থ কবির শাহ কমিউনিটি সেন্টারে এই কর্মী সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন দুদুর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্যে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি ও সিলেট বিভাগীয় টিমের সদস্য আনসার উদ্দিন বলেন, এই সরকার বেশিদিন ক্ষমতায় থাকলে বাংলাদেশের অস্তিত্ব বিলিন হয়ে যাবে। সরকারের দুঃশাসন, দুর্নীতি থেকে দেশের প্রতিটি মানুষ মুক্তি চায়। তিনি বলেন, সরকার বিরোধী দলের শতাধিক নেতাকর্মীকে হত্যা করেছে, গুম করেছে, বিচারবহির্ভূত হত্যা করছে, রাষ্ট্রব্যবস্থাকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করছে। তাই শহীদ জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী যুবদল সহ সকল নেতাকর্মীকে সরকারের বিরুদ্ধে দূর্বার গণআন্দোলন গড়ে তেলার আহ্বান জানান। পাশাপাশি তিনি সরকারের প্রতি এম. ইলিয়াস আলী সহ গুম হওয়া সকল নেতাকর্মীদের ফিরে পাওয়ার দাবী জানান।
ইফতার মাহফিল পূর্ব দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি নিখোজ এম ইলিয়াস আলী সহ সকল নেতৃবৃন্দকে ফিরে পাবার জন্যও দোয়া করা হয়।
সিনিয়র যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিনের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা যুবদলকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছি। তিনি বলেন, যে কোন আন্দোলন সংগ্রামে তৃণমূল থেকে যুবদলকে শক্তিশালী করতে হবে। আগামীতে সকল আন্দোলন সংগ্রামে যুবদলকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তাই সকল মতভেদ ভুলে সবাই ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রাম এগিয়ে আসতে হবে। তিনি আগামী ২৫ এপ্রিলের মধ্যে উপজেলার ৬টি ইউনিয়নের কমিটি গঠন করে জেলা যুবদলের নিকট প্রেরণ করার নির্দেশ দেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ, সিলেট জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন আহমদ, সদর ও কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের সাংগঠনিক টিমের সদস্য সিলেট জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য কয়েছ আহমদ, জুনেদ আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখে ও উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রজন মিয়া, এমদাদুর রহমান ইনজাদ, বাবুল আহমেদ বাবুল, মোস্তাকিম আহমেদ ফরহাদ, আব্দুল্লাহ আল মামুন, আরমান আহমদ, রাইসুল ইসলাম রাজন, আবু আল হেলাল, আবুল হোসেন, ফরিদ বিন বাছিত, সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আশরাফ আলী, হেলাল মিয়া, সুনা মিয়া সোহান, নিজাম উদ্দিন, জামাল উদ্দিন, শরীফ উদ্দিন, আব্দুর রব, আসাদুজ্জামান, মামুন মিয়া, সাইদুল ইসলাম, হযরত আলী, মাসুক মমিয়, মোজাফফর, আনসার উদ্দিন, মাসুদ রানা, দেলওয়ার হোসেন, ওয়ারিছ তালুকদার, বোরহান উদ্দিন সাদ্দাম প্রমুখ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে