editor
প্রকাশিত: 8:06 PM, April 25, 2022

রমজানব্যাপী কোরআন প্রশিক্ষণ কোর্সের দারস সমাপনী অনুষ্ঠান
কোরআনের প্রতিটি অক্ষরের হক্ব আদায় করে পড়তে হবে : ক্বারী শায়েখ আহমদ বিন ইউসুফ আল আযহারি
আন্তর্জাতিক ও বাংলাদেশের জাতীয় ক্বারী শায়েখ আহমদ বিন ইউসুফ আল আযহারি বলেছেন, শুধু সুর দিয়ে কোরআন তেলাওয়াত করলে হবে না। কোরআন পড়তে হবে তাজবিদের নিয়মানুসারে। কোরআনের প্রতিটি অক্ষরের হক্ব আদায় করে পড়তে হবে। কোরআন নাযিলের জন্যই রামাদ্বান এত বরকতময় মাস। ভুলভাবে কোরআন পড়লে সওয়াব হবে না, বরংচ এর অর্থ পরিবর্তন হয়ে যাবে। শুদ্ধভাবে কোরআন শিক্ষা প্রত্যেক মুসলমানের জন্য জরুরি।
আল জামেয়া কোরআন শিক্ষা বোর্ড বাংলাদেশ এর প্রধান কেন্দ্র জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার আয়োজিত রামাদ্বান মাসব্যাপী কোরআন প্রশিক্ষণ কোর্সের দারস সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আজ সোমবার বিকালে জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার মাদরাসার প্রিন্সিপাল ও শিক্ষাবোর্ডের মহাপরিচালক মাওলানা সামিউর রহমান মুসার সভাপতিত্বে এবং বোর্ডের মহাসচিব মাওলানা ক্বারী রফীকুল ইসলাম মুস্তাকের উপস্থাপনায় এসময় উপস্থিত ছিলেন ক্বারী রশিদ আহমেদ, কোরআন শিক্ষা প্রশিক্ষণ বোর্ডের মহাসচিব ক্বারী মাওলানা মোজাম্মিল হোসাঈন চৌধুরী, যুগ্ম মহাসচিব হাফিজ মাওলানা বেলাল আহমদ, প্রচার সম্পাদক মাওলানা হারুনুর রশীদ, মাওলানা মুশফিকুর রহমান মামুন, মাওলানা আব্দুর রহমান ইউসুফ, হাফিজ তারেক বিন হাবিব, মাওলানা ক্বারী মিসবাউল হক, ক্বারী নজিব উল্লাহ ও মাওলানা ফাহাদ আমান প্রমূখ।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,