editor

প্রকাশিত: 12:27 AM, April 26, 2022

সরকার দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে কাজ করছে : প্রধানমন্ত্রী

সরকার দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে কাজ করছে : প্রধানমন্ত্রী

সরকার দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে কাজ করছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তারা দেশের গণতান্ত্রিক পরিবেশকে আরও সমৃদ্ধ করতে কাজ করে যাচ্ছেন।

সোমবার নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী অ্যানিকেন হুইটফেল্ড প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে এলে এ কথা বলেন শেখ হাসিনা।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার দেশের গণতান্ত্রিক পরিবেশ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করার জন্য কাজ করছে।’
নরওয়েজিয়ান মন্ত্রী হুইটফেল্ট আগামী নির্বাচনের বিষয়টি উত্থাপন করায় প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করে থাকে এবং সেটি একটি স্বাধীন প্রতিষ্ঠান।

বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

এ সময় শেখ হাসিনা বলেন, বাংলাদেশ একটি শান্তিপূর্ণ, নীতিনিষ্ঠ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।

সামরিক শাসকরা ক্ষমতা দখল করলে বাংলাদেশের গণতন্ত্র পিছিয়ে যায় উল্লেখ করে তিনি বলেন, ‘তারা (সামরিক শাসকরা) বন্দুক ব্যবহার করে ক্ষমতায় আরোহণ করে এবং তারপর রাজনৈতিক দল গঠন করে রাজনীতিতে অবতরণ করে।’

নরওয়ের মন্ত্রী ১১ লাখ জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারতার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ‘আমরা জানি এই রোহিঙ্গারা বাংলাদেশের অর্থনীতিতে চাপ সৃষ্টি করছে।’

নরওয়ের মন্ত্রি বলেন, বাংলাদেশ ও নরওয়ের মধ্যে বিদ্যমান সহযোগিতা ভবিষ্যতে আরও জোরদার হবে।

কোভিড-১৯ মহামারী সম্পর্কে শেখ হাসিনা বলেন, তার সরকার দেশের অর্থনীতির চাকা সচল রাখার পাশাপাশি মহামারীকে সফলভাবে মোকাবেলা করেছে।

মুক্তিযুদ্ধের সময় নরওয়ের সমর্থন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যুদ্ধোত্তর জাতি গঠনের প্রচেষ্টার কথা স্মরণ করে তিনি বলেন, তখন থেকেই নরওয়ে আমাদের বন্ধু এবং মূল্যবান উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগ অংশীদার।

বৈঠকের শুরুতে তারা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া এবং বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিক্টার-সেভেনডসেন উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের