editor
প্রকাশিত: 4:41 PM, April 26, 2022
“সঠিক পুষ্টিতে সুস্থ জীবন’ প্রতিপাদ্য নিয়ে ২৩ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহ পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। (২৬ এপ্রিল) মঙ্গলবার সকাল ১১টায় শিক্ষার্থীদের নিয়ে সিলেট সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে সিলেট সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সিলেট সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মমতাজ বেগম এর সভাপতিত্বে ও সিলেট সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ স্বপ্নীল সৌরভ রায় এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডা. এস এম শাহরিয়ার, সিভিল সার্জন সিলেট। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াদুদ আহমেদ, সিভিল সার্জন কার্যালয়ের এম ও ডি আর এস ডা. স্নিগ্ধা তালুকদার, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সুজন বনিক।
প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন সিলেট প্রতিদিন পুষ্টিকর খাবার গ্রহনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তানজিনা খালিক।
সভাপতির বক্তব্যে সিলেট অগ্রগামী স্কুলের প্রধান শিক্ষিকা মমতাজ বেগম বলেন, সিলেট জেলা স্বাস্থ্য বিভাগকে রমজান মাসের মাঝে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ জানাই। এসময় উপস্থিত ১০০ শিক্ষার্থীদের মাঝে ফ্রুট বাস্কেট বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট