editor
প্রকাশিত: 8:03 PM, April 26, 2022
কর অঞ্চল সিলেটের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল ২৬ এপ্রিল মঙ্গলবার বিকেলে নগরীর মেন্দিবাগস্থ একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।
কর অঞ্চল সিলেটের কর কমিশনার মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের কমিশনার মো. এহসানুল হক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কর অঞ্চল সিলেটের অতিরিক্ত কর কমিশনার হেমল দেওয়ান, কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের অতিরিক্ত কমিশনার মো. রাশেদুল আলম, কর অঞ্চল সিলেটের যুগ্ম কর কমিশনার মো. মর্তুজা শরীফুল ইসলাম, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি অধ্যাপক মো. শফিকুর রহমান, সাধারণ সম্পাদক এডভোকেট সজল কুমার রায়।
উপ কর কমিশনার (সদর দপ্তর প্রশাসন) মো. আবু সাঈদের পরিচালনায় দোয়া ও ইফতার মাহফিলে মোনাজাত করেন মাওলানা ওলিউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের কমিশনার মো. এহসানুল হক বলেন, মাহে রমজান আমাদেরকে আত্মসুদ্ধির শিক্ষা দেয়। পবিত্র কোরআন নাযিলের এই মাসে আমাদেরকে বেশি বেশি করে ইবাদত বন্দেগি করা উচিত। দোয়া ও ইফতার মাহফিলে কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ও কর অঞ্চল সিলেটের কর্মকর্তা কর্মচারী এবং সিলেট জেলা কর আইনজীবী সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট