editor
প্রকাশিত: 11:31 PM, April 27, 2022
আগামী ২৮-০৪-২০২২ইং রোজ বৃহস্পতিবার পবিত্র মাহে রমজান উপলক্ষে জাতীয় পার্টি সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে পেশাজীবীদের সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান দয়াল কুমার বড়ূয়া। এছাড়াও প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মো. শামসুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব মেজর (অবঃ) সিকদার আনিসুর রহমান ও মেজর (অবঃ) শিবলী মোহাম্মদ সাদেক।
সভাপতিত্ব করবেন জাতীয় পার্টি সিলেট মহানগরীর সভাপতি এডভোকেট এম.এ সালেহ চৌধুরী। এতে সবাইকে উপস্থিত থাকার জন্য জেলা সভাপতি এডভোকেট কবির আহমদ অনুরোধ জানিয়েছেন। উক্ত অনুষ্ঠানে আপনার বহুল প্রচারিত সংবাদ মাধ্যমে সংবাদ সংগ্রহ/সম্প্রচারের জন্য আপনার প্রতিষ্ঠানের একজন রিপোর্টার ও একজন ক্যামেরাপার্সন পাঠানোর অনুরোধ জানাচ্ছি। আপনার উপস্থিতি একান্তভাবে কামনা করছি। স্থান-সিলেট জেলা আইনজীবী সমিতি বার হল নং-০২, তাং-২৮/০৪/২০২২, সময়-বিকাল ৫ ঘটিকা।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট