editor
প্রকাশিত: 12:26 AM, May 1, 2022
পবিত্র মাহে রমজান উপলক্ষে বৃহত্তর কাজিটুলা ইউ.কে প্রবাসীদের উদ্যোগে ১৭নং ওয়ার্ডের কাজিটুলা এলাকায় শনিবার (২৯ এপ্রিল) রাতে ২ শতাধিক পরিবারের মাঝে ৬ ব্লকের মাধ্যমে বন্টন করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
জোবায়ের আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও মুস্তাকিম আহমদ চৌধুরী অনির পরিচালনায় বৃহত্তর কাজীটুলা ইউকে প্রবাসীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শেখ আতিকুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কয়ছর আহমদ, হানিফ আহমদ, সাদ উদ্দিন আহমদ জাবেদ, মো. আলী, মো. লিমন, রাসেল আহমদ, জোসেফ আহমদ, আবুল কাহের সাদি, ফাহাদ আহমদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, প্রবাসীরা দেশের বাইরে থেকেও এলাকার অসহায়, দরিদ্র মানুষদের বিভিন্নভাবে সহযোগীতা করে যাচ্ছেন। বৃহত্তর কাজীটুলা ইউকে প্রবাসীরা তাদের কষ্টাজিত উপার্জন থেকে প্রতিবছর রমজানের শুরু থেকেই অসহায়, দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজও এলাকার ২শতাধিক মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট