editor
প্রকাশিত: 9:33 AM, October 26, 2020
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনায় পানিতে লাফ দিয়ে খেলতে গিয়ে জোয়ারে ভেসে যাওয়া তিন শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে আরও এক শিশু।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার তমরদ্দি লঞ্চঘাটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিখোঁজ শিশুর নাম হৃদয় হোসেন (১২)। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও স্থানীয় পুলিশ সদস্যরা কাজ করছেন বলে জানা গেছে।
নিখোঁজ হৃদয় তমরদ্দি এলাকার রফিক উল্যার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হৃদয়সহ চার শিশু একসঙ্গে সকালে তমরদ্দি লঞ্চঘাটের পাশের নদীর পাড়ের উচুঁ জায়গা থেকে নদীতে লাফ দিয়ে খেলা করছিল। বেলা সাড়ে ১১টার দিকে তারা চারজন পুনরায় মেঘনায় লাফ দেয়।
এ সময় জোয়ারের কবলে পড়ে তারা ভেসে যাওয়ার সময় চিৎকার করলে স্থানীয়রা তাদের মধ্যে তিনজনকে উদ্ধার করেন। তবে শিশু হৃদয় নিখোঁজ রয়েছে। তার খোঁজে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও স্থানীয় পুলিশ সদস্যরা কাজ করছেন।
হাতিয়া থানার ওসি মো. আবুল খায়ের ঘটনাটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এখনও পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা শিশু হৃদয়কে উদ্ধারে অভিযান চালাচ্ছেন।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট