editor
প্রকাশিত: 7:38 PM, May 7, 2022
একটি দোকান কোঠা নিয়ে মালিক-ভাড়াটিয়ার মধ্যে বিরোধ সৃষ্টি হলে উভয় পক্ষে পাল্টা-পাল্টি মামলা, জিডি এন্ট্রি করা হয়। ভাড়াটিয়ার দাবি তিনি দোকান ভাড়া চুক্তি নামার শর্তমেনে যথারীতি ব্যবসা পরিচালনা করে আসছিলেন। হঠাৎ করে দোকানের মালিক ও জিন্দাবাজারস্থ লন্ডন ম্যানশনের একাংশের স্বত্ত্বাধিকারী বেশি ভাড়া পেয়ে ভাড়াটিয়ার কাছ থেকে দোকান কোঠাটি ফিরিয়ে নিতে নানা পদ্ধতি অবলম্বন করেন। এ নিয়ে দু’পক্ষের বিরোধ সৃষ্টি হলে তা আদালত পর্যায়ে গড়ায়। এরই ধারাবাহিকতায় চন্দ্রা ফ্যাশন এন্ড বেবী বাজার নামীয় দোকান কোঠাটি বন্ধ হয়ে যায়। এবারের পুরো রমজান ও ঈদে দোকানে কোনো ব্যবসা করতে পারেননি দুই বছর করোনায় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মো. শাহীন। এতে তার ক্ষতির পরিমাণ আরো বেড়ে যায়। এ অবস্থায় আদালতে দায়েরকৃত মামলা বিচারাধীন থাকাবস্থায় শনিবার (৭ মে) সকালে মালিকপক্ষ থেকে দোকানটি তালা ভেঙ্গে তাদের নিয়ন্ত্রণে নিয়ে যাওয়া হয়। এবং দোকানের বড় অংকের টাকার মালামাল সরিয়ে ফেলা হয়। তাছাড়া দোকানের সাইনবোর্ড ভেঙ্গে ফেলা হয়। এর আগে ভাড়াটিয়া মো. শাহীন কোতোয়ালী থানায় মালিকের বিরুদ্ধে মামলা ও জিডি করেছিলেন। তাছাড়াও আদালতেও মামলা করা হয়। কিছুদিন পূর্বে শাহীনের বিরুদ্ধে জিডি এন্ট্রি করা হয়, যা হয়রানি মূলক বলে দাবি করেছেন মো. শাহীন। তিনি জানান, ন্যায় বিচারের স্বার্থে তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন। দোকানের মালামাল লুট করা হয়েছে। এ ব্যাপারে দোকানের মালিকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার কাছ থেকে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট