editor

প্রকাশিত: 8:34 PM, May 11, 2022

মতবিনিময় সভায় এফবিসিসিআই সভাপতি : দুয়েকজন অসাধু ব্যবসায়ীর জন্য সবাই কথা শুনতে পারে না

মতবিনিময় সভায় এফবিসিসিআই সভাপতি : দুয়েকজন অসাধু ব্যবসায়ীর জন্য সবাই কথা শুনতে পারে না

মতবিনিময় সভায় এফবিসিসিআই সভাপতি : দুয়েকজন অসাধু ব্যবসায়ীর জন্য সবাই কথা শুনতে পারে না

2

ডেস্ক রিপোর্ট
তেল নিয়ে দুয়েকজন অসাধু ব্যবসায়ীর কারসাজির কারণে সব ব্যবসায়ী কথা শুনবেন- তা হতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির সভাপতি মো. জসিম উদ্দিন। এসব অসাধু ব্যবসায়ীকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।

বুধবার (১১ মে) ভোজ্য তেলের আমদানি, মজুদ, সরবরাহ ও মূল্য পরিস্থিতি পর্যালোচনার নিমিত্তে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের নিয়ে এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি। মতিঝিলের দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) বোর্ড রুমে সভাটি অনুষ্ঠিত হয়।

5

সভায় জসিম উদ্দিন বলেন, তেল নিয়ে লং ট্রাম প্ল্যান (দীর্ঘস্থায়ী পরিকল্পনা) দেখছি না। তেল নিয়ে আমাদের লং ট্রাম প্ল্যান করতে হবে। স্থানীয় বাজারে তেলের দাম নিয়ন্ত্রণে আমদানি স্তরে সয়াবিন তেলে বিদ্যমান ৫ শতাংশ ভ্যাট ছাড় দেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান তিনি।
এফবিসিসিআই সভাপতি বলেন, বিশ্ববজারে দাম বাড়ার কারণে দেশের বাজারে তেলের দাম বেড়েছে। এক সঙ্গে দুই কোটি লিটার তেল নিয়েছে টিসিবি। যার ইমপ্যাক্ট এখানেও কিছুটা পড়েছে। টিসিবি এক সঙ্গে এতোগুলো তেল নেওয়ায় কিছুটা সাপ্লাই ডিমান্ডের সমস্যা হবে।

7

তিনি আরও বলেন, আপনারা বলেছিলেন কোরবান পর্যন্ত কোনো সমস্যা নেই। তেলের ভ্যাটও তো কমিয়েছে সরকার। আমরা কেউ কারো শত্রু না, কিনছেন বিক্রি করছেন কিছু স্টক থাকবে। কিন্তু স্টকে থাকবে মাল দিবেন না এটা হতে পারে না। স্টকে মাল থাকলে দিতে হবে। এ সময় দুয়েকজন জন অসাধু কারণে সকল ব্যবসায়ীর কথা শুনতে হতে এটা হতে পারে না বলে তিনি উল্লেখ করেন।

শিল্প ও বণিক সমিতির সভাপতি বলেন, দোকান মালিক সমিতিকে এজন্য রেসপনসেবলিটি নিতে হবে। কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই সময়ে ৫/৭ টা মিল দিনরাত কাজ করে আমাদের সার্ভিস দিচ্ছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। শুধু তাই নয় বিজনেসকে বিজনেসের মতো চলতে দিতে হবে বলেও তিনি জোর দেন।

সভাপতির বক্তব্যে জসিম উদ্দিন আরো বলেন, এক দোকানের জন্য কেন ১০০ দোকানকে হেয় করা হবে- এটা ঠিক না। তবে কয়েকটি আইটেমের উপর সরকারের নজরদারি থাকতে হবে। সরকার ব্যবসায়ীদের যথেষ্ট সহায়তা করছে। ব্যবসায়ীরা এদেশে কন্ট্রিবিউট করছেন, তাদের কথা শুনতে হবে। তাই যারা সত্যি ক্রিমিনাল তাদের চিহ্নিত করুন। এক শতাংশ অসাধু ব্যবসায়ীর জন্য আমরা কেন কথা শুনবো? এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। সামনে কোরবানির ঈদ; যেহেতু এই আইটেমটা (সয়াবিন তেল) সর্ট বেশি স্টক করা যাবে না।

4

এখন নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে, তেল পাওয়া যাবে। আমাদের লুজ তেল যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করে দেওয়া উচিত। এতে করে দাম ২০ শতাংশ কমানো সম্ভব হবে বলেও মতবিনিময় সভায় উল্লেখ করেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের এ নেতা।

8

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

নবীগঞ্জে খালিছ ও পুলিশ কনস্টেবল রাজু’র বিরুদ্ধে তাণ্ডবের অভিযোগ

নবীগঞ্জে খালিছ ও পুলিশ কনস্টেবল রাজু’র বিরুদ্ধে তাণ্ডবের অভিযোগ

4 হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নে ৫ই আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর আত্মগোপনে থাকা কথিত ‘খালিছ’ আবারও এলাকায় বেপরোয়া হয়ে উঠেছে।

বারকি শ্রমিক থেকে কোটিপতি ‘শ্যাম কালা’

বারকি শ্রমিক থেকে কোটিপতি ‘শ্যাম কালা’

3 বছর দশেক আগেও তিনি ছিলেন পাথর শ্রমিক। আর বাবা মোশাহিদ আলী ছিলেন একজন দিনমজুর। তবে দিন পাল্টে গেছে। বারকি

সদর উপজেলার জাহাঙ্গীরনগর যেন মাদকের হাট, নেপথ্যে সেলিম-বেগম দম্পতি

সদর উপজেলার জাহাঙ্গীরনগর যেন মাদকের হাট, নেপথ্যে সেলিম-বেগম দম্পতি

7 সিলেট সদর উপজেলায় মাদকের ভয়াবহ বিস্তার ও অবাধ বেচাকেনার প্রসঙ্গ উঠলেই সবার আগে নাম আসে ৬ নম্বর টুকেরবাজার ইউনিয়নের

চীনে ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণে যাচ্ছেন সিলেটের আন্তর্জাতিক কোচ আনোয়ার হোসেন

চীনে ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণে যাচ্ছেন সিলেটের আন্তর্জাতিক কোচ আনোয়ার হোসেন

6 চীন সরকারের অর্থায়নে এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় চীনে অনুষ্ঠিতব্য ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশ

সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি সদস্য সচিব রেজাউল করিম নাচন

সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি সদস্য সচিব রেজাউল করিম নাচন

2 সিলেট জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এতে সিলেটের বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ

চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপে জাতীয় জাজ সম্মাননা পেলেন আরিফ উদ্দিন ওলি

চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপে জাতীয় জাজ সম্মাননা পেলেন আরিফ উদ্দিন ওলি

5 ঢাকার মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘৮ম চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬। প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে জাতীয়

সিলেট ছাত্রদলের ‘আইকন’ দিনার

সিলেট ছাত্রদলের ‘আইকন’ দিনার

5 সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনারÑরাজনীতির রাজপথে এক পরীক্ষিত, আপসহীন ও জনপ্রিয় নাম। দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, হুলিয়া,

তৃণমূলের আস্থা ও দুর্যোগের সহযোদ্ধা ইমদাদ চৌধুরী

তৃণমূলের আস্থা ও দুর্যোগের সহযোদ্ধা ইমদাদ চৌধুরী

8 সিলেট নগর রাজনীতিতে রাজপথের দূরদর্শী নেতৃত্ব, করোনাকালীন দুর্যোগে মানবিক ভূমিকা এবং সাধারণ মানুষের সুখে-দুঃখের সহমর্মী হিসেবে নিজেকে আলাদা উচ্চতায়

1
4