editor

প্রকাশিত: 12:16 PM, May 14, 2022

ইতালির বিপক্ষে আর্জেন্টিনা দলে চমক

ইতালির বিপক্ষে আর্জেন্টিনা দলে চমক

ইতালির বিপক্ষে আর্জেন্টিনা দলে চমক

অনলাইন ডেস্ক
আগামী ১ জুন ইউরোপের দেশ ইতালির মুখোমুখি হতে যাচ্ছে লাতিন আমেরিকার নান্দনিক ফুটবলের দেশ আর্জেন্টিনা। লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। ম্যাচটির নাম দেওয়া হয়েছে ফাইনালিসিমা।

কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা এবং ইউরোজয়ী ইতালির মধ্যকার এই ম্যাচটি হবে শ্রেষ্ঠত্বের লড়াই। আর এরই লড়াইকে সামনে রেখে ৩৫ সদস্যের একটি প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। যে দলে রয়েছে বেশ কয়েকটি চমকের নাম।

ডাচ ক্লাব ফেয়েনুর্ডের ডিফেন্ডার মার্কোস সেনেসিকে দলে ডেকেছেন আর্জেন্টাইন কোচ। যদিও সেনেসিকে একই সময়ে দলে চেয়েছে ইতালিও। কিন্তু সেনেসির পছন্দ আর্জেন্টিনা। এর আগে দক্ষিণ কোরিয়ায় আর্জেন্টিনার হয়ে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপও খেলে গেছেন তিনি।
দলে ডাক পেয়েছেন জুভেন্টাসের সঙ্গে চুক্তি নবায়ন না করা স্টাইকার পাওলো দিবালাও। গত ফেব্রুয়ারিতে শেষ ম্যাচ খেলেছিলেন দিবালা। মারিও কেম্পেস স্টেডিয়ামে ওই ম্যাচে লওতারো মার্টিনেজের গোলে কলম্বিয়াকে ১-০ ব্যবধানে হারিয়েছিল আর্জেন্টিনা। একই সঙ্গে ডাক পেয়েছেন বায়ার লেভারকুসেনের স্ট্রাইকার লুকাস আলারিও। দীর্ঘদিন ইনজুরির কারণে আর্জেন্টিনা দলের বাইরে ছিলেন তিনি।

তবে সবচেয়ে বড় চমক হয়ে এসেছেন দীর্ঘসময় ইনজুরি আক্রান্ত ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো। টটেনহ্যামের এই ডিফেন্ডার শেষ পর্যন্ত খেলতে পারেন কি না, সেটাই দেখার। ইনজুরি থেকে সেরে উঠার পর্যায়ে থাকা প্যারেদেসকেও দলে রেখেছেন স্কালোনি।

এক নজরে আর্জেন্টিনা স্কোয়াড

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা), হুয়ান মুসো (আটালান্টা), জেরোনিমো রুলি (ভিয়ারিয়াল), ফ্রাঙ্কো আর্মানি (রিভার প্লেট)।

রক্ষণভাগ: গঞ্জালো মন্টিয়েল (সেভিয়া), নাহুয়েল মলিনা (উদিনেস), হুয়ান ফয়েথ (ভিয়ারিয়াল), লুকাস মার্টিনেজ কুয়ার্তা (ফিওরেন্টিনা), ক্রিস্টিয়ান রোমেরো (টটেনহ্যাম), মার্কোস সেনেসি (ফেয়েনুর্ড), জার্মান পেজেল্লা (রিয়াল বেটিস), লিসান্দ্র মার্টিনেজ (আয়াক্স), নিকোলাস তালিয়াফিকো (আয়াক্স), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), নাহুয়েন পেরেজ (উদিনেস), মার্কোস আকুনা (সেভিয়া)।

মধ্যমাঠ: গুইদো রদ্রিগেজ (রিয়াল বেটিস), লিয়ান্দ্রো প্যারেদেস (পিএসজি), নিকোলাস ডমিংগুয়েজ (বোলোনা), আলেক্সিস ম্যাক অ্যালিস্টার (ব্রাইটন), রদ্রিগো ডি পল (অ্যাটলেটিকো মাদ্রিদ), এজেকুয়েল প্যালাসিওস (বায়ার লেভারকুসেন), জিওভান্নি লো সেলসো (ভিয়ারিয়াল), এমিলিয়ানো বুয়েন্দিয়া (অ্যাস্টন ভিলা)।

আক্রমণভাগ: লিওনেল মেসি (পিএসজি), আলেহান্দ্রো পাপু গোমেজ (সেভিয়া), নিকোলাস গঞ্জালেজ (ফিওরেন্টিনা), লুকাস ওকাম্পস (সেভিয়া), অ্যাঞ্জেল ডি মারিয়া (পিএসজি), অ্যাঞ্জেল কোরেয়া (অ্যাটলেটিকো মাদ্রিদ), পাওলো দিবালা (জুভেন্টাস), হুয়াকিন কোরেয়া (ইন্টার মিলান), হুলিয়ান আলভারেজ (রিভার প্লেট), লুকাস আলারিও (বায়ার লেভারকুসেন), লওতারো মার্টিনেজ (ইন্টার মিলান)।

সূত্র: বোলাভিআইপি, মুন্দআলবিসিলেস্তি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,