editor

প্রকাশিত: 10:08 PM, May 14, 2022

সুনামগঞ্জে নারীসহ ৩ জনের মর্মান্তিক মৃত্যু

সুনামগঞ্জে নারীসহ ৩ জনের মর্মান্তিক মৃত্যু

সুনামগঞ্জে নারীসহ ৩ জনের মর্মান্তিক মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে গত ২৪ ঘন্টায় পৃথক ঘটনায় এক নারীসহ ৩জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। মৃতরা হলেন- জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উত্তর কলাউড়া-শিমুলতলা গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে ওবায়েদ মিয়া (৪৫), শান্তিগঞ্জ উপজেলার বীরগাঁও ইউনিয়নের হাসকুড়ি গ্রামের মৃত মোছন উল্লাহর ছেলে আব্দুস ছোবাহান (৪৪) ও জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের চানবাড়ি গ্রামের আকমল হোসেনের স্ত্রী সুলেখা বেগম (৫৫)।
আজ শনিবার (১৪ মে) বিকাল ৪টায় ও সকালে পৃথক স্থান থেকে পুলিশ মৃতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে- আজ শনিবার (১৪ মে) বিকাল সাড়ে ৩টায় দোয়ারাবাজার উপজেলার নিজ বসতবাড়ির ছাঁদের উপরে ফেলে রাখা রডসহ বিভিন্ন নির্মাণ সামগ্রী অন্যত্র সড়ানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয় ওবায়েদ মিয়া। পরে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন।
অপরদিকে শান্তিগঞ্জ উপজেলায় মাঠে কৃষি কাজ করার সময় বজ্রপাতের শিকার হয়ে গুরুতর আহত হয় কৃষক আব্দুস ছোবাহান। পরে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার (১৩ মে) রাত ৮টায় মারা যায়। এঘটনায় রফিক আলী ও রিপর আহমদ নামের আরো ২জন আহত হয়। তাদেরকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে জামালগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু‘পক্ষের মধ্যে সংঘর্ষে সুলেখা বেগম গুরুতর আহত হয়। তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে সিলেট সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার (১৩ মে) রাত ১০টায় মারা যায়।
দোয়ারাবাজার থানার ওসি দেব দুলাল ধর, শান্তিগঞ্জ থানার ওসি মোঃ খালেদ চৌধুরী ও জামালগঞ্জ থানার ওসি মীর মোহাম্মদ আব্দুন নাসের সাংবাদিকদের পৃথক ঘটনায় ৩জনের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এবং এসব ঘটনার তদন্ত পূর্বক প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জানান।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির