editor
প্রকাশিত: 10:45 PM, May 16, 2022
অতি বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পানিতে সিলেটের কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলায় বন্যা দেখা দিয়েছে। ইতিমধ্যে এ জনপদের মানুষ পানির নিচে হাবুডুবু খাচ্ছে। বন্যা কবলিত অসহায় মানুষ জীবন ও যথাসামান্য সহায় সম্বল বাঁচানোর জন্য বানের পানির সাথে যুদ্ধ করছে। কানাইঘাটের প্রধান বাজারে এখন কোমর পানি। মমতাজগঞ্জ, জকিগঞ্জের শাহগলী বাজার সহ অনেক বাজারে পানি প্রবাহিত হচ্ছে। কালিগঞ্জ এলাকায় সুরমা ডাইক ভেঙে অব্যাহত পানি প্রবেশের ফলে বৃহত্তর অঞ্চলের মানুষ এখন পানিবন্দি। বিভিন্ন বাজারে বন্যার পানির কারণে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষকের আউশ ধানের চারা পানির নিচে তলিয়ে গেছে।
এ অবস্থায় সিলেট-৫ আসনের (জকিগঞ্জ-কানাইঘাট)কে বন্যা দূর্গত এলাকা ঘোষণা করার দাবি জানিয়েছেন সিলেট জেলা যুবদলের আহবায়ক ও জেলা বিএনপি নেতা সিদ্দিকুর রহমান পাপলু।
(১৬ মে) সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, কানাইঘাট-জকিগঞ্জের প্রায় ৩ লাখ মানুষ এখন পানি বন্দি। ব্যাপক ক্ষতির সম্মুখীন এই অঞ্জলের মানুষ আজ দিশেহারা। নিম্ন আয়ের মানুষ দুর্বিষহ জীবন-যাপন করছেন। কিন্তু সরকারের তরফ থেকে কোন ত্রাণ তৎপরতা কানাইঘাট ও জকিগঞ্জে এখনো দেখা যাচ্ছে না। কারণ বন্যা কবলিত মানুষের পাশে সরকার না থেকে তারা লুটতরাজ ও সিন্ডিকেট ব্যবসায় ব্যস্ত। তাদের সময় ঘনিয়ে এসেছে যার জন্য তারা যা পারছে শেষমেশ লুটপাট করছে।
আওয়ামী সরকারকে লুটতরাজ বাদ দিয়ে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান বিএনপি নেতা পাপলু। তিনি বলেন, সরকারী ত্রাণ আসলে দলীয় নেতাকর্মী বাদ দিয়ে সামরিক বাহিনীর লোকজন দিয়ে বণ্টন করলে সাধারণ জনগন সে ত্রাণ পাবে। না হলে সেগুলোও আওয়ামীলীগের পেটে চলে যাবে। এছাড়াও তিনি জকিগঞ্জ কানাইঘাটের দলীয় নেতাকর্মী ও বিত্তবানদের বন্যা দূর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান। বিজ্ঞপ্তি
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট