editor
প্রকাশিত: 5:07 PM, May 21, 2022
রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল এর আয়োজনে রোটারীয়ান পিপি ইঞ্জিনিয়ার রুহুল আলম আরএফএসএম এর পরিবারের সদস্যদের সহযোগিতায় আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সমাজের দরিদ্র কারিগরী প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে বিভিন্ন প্রকার যন্ত্রপাতি ও সেলাই মেশিন বিতরণ করা হয়।
শুক্রবার ২০ মে,২০২২ খ্রীঃ সকাল ১১টায় সিলেট নগরীর আলমপুর এ সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এই যন্ত্রপাতি ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক শ্যামল সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক ও লেখক অধ্যাপক নুরুজ্জামান মনি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওয়ালীউল্লা মোল্লা। প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন রোটারীয়ান পিপি ইঞ্জিনিয়ার রুহুল আলম আরএফএসএম এর পরিবারের সদস্যদের সহযোগিতায় আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আজকে সমাজের দরিদ্র কারিগরি প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে যে যন্ত্রপাতি ও সেলাই মেশিন তুলে দেওয়া হয়েছে তা একটি মহতি উদ্যোগ। দরিদ্র কারিগরি প্রশিক্ষণার্থীরা প্রশিক্ষণ শেষে এই মূল্যবান যন্ত্রপাতি ও সেলাই মেশিন দিয়ে তারা তাদের জীবনমান উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে। তারা পরিবার পরিজন নিয়ে স্বাচ্ছন্দ্যে জীবন-যাপন করতে পারবেন। সমাজের বিত্তবানদের রোটারী ও রোটারী পরিবারের মতো সমাজ বিনির্মানে এগিয়ে আসার আহবান জানান।
রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের প্রেসিডেন্ট রোটাঃ মোহাম্মদ শামসুদ্দীন পিএইচএফ এর সভাপতিত্বে ও রোটাঃ আইপিপি বিকাশ কান্তি দাস পিএইচএফ এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওয়ালীউল্লা মোল্লা। এছাড়া আরও বক্তব্য রাখেন লেঃ গভর্নর রোটাঃ পিপি মোঃ হুমায়ুন ইসলাম কামাল আরএফএসএম, এসাইন এসিস্ট্যান্ট গর্ভনর রোটাঃ পিপি এম এ রহিম আরএফএসএম, রোটাঃ পিপি আব্দুল মুকিত আরএফএসএম, রোটাঃ পিপি সাব্বির আহমেদ আরএফএসএম, রোটাঃ পিপি রুহুল আলম আরএফএসএম, রোটাঃ পিপি ড. এম শহিদুল ইসলাম এড. পিএইচএফ। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ক্লাব সদস্য রোটাঃ ইমদাদ হোসেন আরএফএসএম, রোটাঃ শিশির সরকার প্রমুখ।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট