editor
প্রকাশিত: 11:54 AM, September 8, 2020
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মোহমান্দ জেলার প্রত্যন্ত অঞ্চলে সোমবার মার্বেল পাথরের খনি ধসে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। এখনও ২৫ জনের মতো নিখোঁজ বয়েছেন বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন অনলাইন জানিয়েছে, মঙ্গল কয়েকজনের মৃতদেহ ও দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ উদ্ধার কাজ পরিচালনা করছে।
পাথর ভাঙতে শক্তিশালী বিস্ফোরক ব্যবহারের কারণে ওই অঞ্চলের ভূখণ্ড অস্থিতিশীল হয়ে পড়েছিল বলে ধারণা পুলিশের।
নিখোঁজদের উদ্ধারে উদ্ধারকর্মীদের সঙ্গে যোগ দিয়েছেন পাকিস্তানি সেনারা। তারা ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের খোঁজ করছেন তারা।
পাকিস্তানের পশ্চিমাঞ্চলের আফগানিস্তান সীমান্তে অবস্থিত খনিটি। ওই এলাকাটি গুনগত সাদা মার্বেল খনির জন্য বিখ্যাত, যা দেশেও বিক্রির পাশাপাশি বিদেশে রফতানি করা হয়।
মোহমান্দ জেলা পুলিশের প্রধান তারিক হাবিব জানান, সোমবার সন্ধ্যায় ধসের সময় খনিতে কাজ করছিলেন ৪০ থেকে ৫০ জন শ্রমিক। তিনি বলেছেন, ‘সাধারণত এই মার্বেল খনিগুলোতে অসংখ্য শ্রমিক কাজ করে। কিন্তু সৌভাগ্যবশত ওই সময় অধিকাংশ শ্রমিক কাজ শেষ করে বাসায় ফিরে গিয়েছিল।’
3 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।
2 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
3 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার
4 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,
2 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক
4 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে
5 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর
1 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা