editor
প্রকাশিত: 7:43 PM, May 29, 2022
বাংলাদেশ ৪র্থ শ্রেণি কর্মচারী সমিতি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ শাখা আগামীকাল সোমবার (৩০ মে) থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা ঘোষণা করেছে। রোববার (২৯ মে) বিকেল ৪টায় কলেজ গেইটে বাংলাদেশ ৪র্থ শ্রেণি কর্মচারী সমিতির সকল নেতৃবৃন্দ ও কর্মচারীদের উপস্থিতি প্রতিবাদ সভায় এ কর্মসূচী ঘোষণা করা হয়।
কর্মবিরতি ঘোষণাকালে বক্তারা বলেন, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ শাখায় দীর্ঘদিন সরকারীভাবে জনবল নিয়োগ না হওয়ায় অফিস সহায়ক, গার্ড, বাবুর্চি, টেবিল বয়, আয়া, ক্লিনার পদে জনবল কম থাকায় কলেজের বিভিন্ন বিভাগে ও হোস্টেল অফিসে প্রচুর কর্মচারী সংকট রয়েছে। সেই হিসেবে কলেজ কর্তৃপক্ষ পদ-পদবীর ভেদাভেদ ভুলে অফিস সহায়ক দিয়ে বিভিন্ন হোস্টেলে গার্ডের ডিউটি পালন করে আসছে। এমতাবস্থায় বিভিন্ন হোস্টেলে বসবাসরত কতিপয় শিক্ষার্থীরা দায়িত্বে নিয়োজিত কর্মচারীদের সাথে বিভিন্ন সময়ে অমানবিক নির্যাতন, অশালীন ও অপেশাদারিত্ব আচরণ করে আসছে। গত ৩ মাস পূর্বে শেখ রাসেল ছাত্রাবাসে অত্র কলেজের কর্মচারী অফিস সহায়ক রাশেন্দ্র তালুকদারকে অমানবিক নির্যাতন করে। পরবর্তীতে শনিবার (২৮ মে) রাতে ডা. সৈয়দ শামসুদ্দিন ছাত্রাবাসে ডিউটিকালীন সময়ে আরেক অফিস সহায়ক মোবারক মিয়াকেও নির্যাতন করেছে শিক্ষার্থীরা। বক্তারা আরো বলেন, ঐ দিন দিবাগত রাত ৩টায় জি-ব্লকের একজন শিক্ষার্থী রুমমেটকে ঘুমন্ত অবস্থায় ও দরজা খোলা রেখে এফ ব্লকে এসে ৭/৮ জন শিক্ষার্থী মিলে গোল বৈঠক করছিল। পরবর্তীতে ঐ জি ব্লকের শিক্ষার্থী রাত ৪টায় জি ব্লকে গিয়ে দেখতে পায় অপর ছাত্রের মানিব্যাগ এবং মোবাইল ফোন নেই। এ ঘটনায় তারা বেশ কয়েকজন শিক্ষার্থী মিলে দায়িত্বে থাকা গার্ডকে খুজতে থাকে। গার্ড মোবারক মিয়াকে পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও মার ধরের হুমকি দমকি দেয়। এসময় শিক্ষার্থীরা গার্ড রুমের চেয়ার, খাট, লাইট, লাঠি, ভেঙ্গে রুমে চলে যায়। ঘটনার সূত্রপাত হিসেবে রোববার বিকেল ৩টায় কর্তব্যরত গার্ড তাজুল ইসলামকে আটক করে মোবারক মিয়াকে নিয়ে আসার কথা বলে শিক্ষার্থীরা। পরে ২০/৩০ শিক্ষার্থীরা গার্ড তাজুলকে সাথে নিয়ে অপর গার্ড মোবারককে ধরতে তার বাসায় যায় এবং তাকে না পেয়ে পরিবারের লোকনকে হুমকি-ধামকি দিয়ে আসে। আমরা মনে করি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের এ ধরনের জন্য কোনভাবেই মেনে নেয়ে যায় না। তাই আমরা এহেন নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ ৪র্থ শ্রেণি কর্মচারী সমিতি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ শাখা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করলাম। সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত আমরা কর্মস্থলে ফিরে যাবে না।
এসময় বাংলাদেশ ৪র্থ শ্রেণি কর্মচারী সমিতি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ শাখার বিপুল সংখ্যক নেতাকর্মী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট