editor

প্রকাশিত: 6:34 PM, June 1, 2022

ছাত্রদলের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

ছাত্রদলের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী এবং ছাত্রলীগ কর্মীদের উপর বহিরাগত ছাত্রদল ক্যাডারদের সশস্ত্র হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেটে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জুন) বিকেল ৩টায় বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কামরান চত্ত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় সভাপতির বক্তব্যে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সভাপতি রুবেল আহমদ মাছুম বলেন, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ক্যাডারদের সশস্ত্র হামলা কোনভাবেই মেনে নেওয়া যায় না। তারা সশস্ত্র হামলা চালিয়ে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীদের আহত করে এবং হামলার দায় ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর চাপিয়ে জল ঘোলা করতে চায় বিএনপি। তিনি বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ছাত্রলীগ যখন সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখছে, তখনই বিএনপি পোষা ছাত্রদলের ক্যাডারদের হাতে অস্ত্র তুলে দিয়ে শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করে যাচ্ছে। এর সমুচিত জবাব দিতে বাংলাদেশ ছাত্রলীগ বেসরকারি বিশ্ববিদ্যালয় সব সময় প্রস্তুত রয়েছে।

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপ-তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক দীপরাজ দাস দিপায়নের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি সৈয়দ এমদাদুল হক ফাহিম, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা রাজু আহমদ রাজ, রাহুল দেবনাথ। উপস্থিত ছিলেন, নর্থইস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা টুটুল দাস, বিপ্লব দেব নাথ, খায়রুল অপু, শুভ ধর, গোলাম কিবরিয়া, আবু সুফিয়ান, উজ্জল, জনি ভট্টাচার্য্য, সুব্রত তালুকদার, মৃদুল ভট্টাচার্য্য, আরিফ আহমদ, ফাহিম আহমদ, হামজা আহমেদ, সোহান আহমদ, আফজল আহমেদ, অজিত দাস অভি, হাদী নাঈম, লিডিং বিশ্ববিদ্যালয়ের সালেহ আহমদ রাফী, মো. তামজিদ, রাফিদ চৌধুরী, রাইয়ান আহমদ, ইমন আহমদ, মৃণাল কান্তি, অভি দে, তুষার দেব প্রমুখ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট